
এম,মছিবুর রহমান বাবুল,
জেলা প্রতিনিধি(চট্টগ্রাম)
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় হযরত আল্লামা মুফতি আবদুর রহিম আলকাদেরী (রাঃ)"র" ২য় তম সালানা ওরশ মোবারক যথাযোগ্য মর্যাদায় সম্পন্ন হয়েছে।
গতকাল(০১ এপ্রিল)সোমবার চট্টগ্রামের সুপরিচিত বোয়ালখালী উপজেলার খিতাপচর গ্রামে আওলাদে রাসুল(সঃ)মোজাদ্দেদে দ্বীন ও মিল্লাত ইমামে আহলে সুন্নাত হযরতুলহাজ্ব আল্লামা গাজী শাহ ছৈয়দ মোহাম্মদ আজিজুল হক আলকাদেরী ইমাম শেরেবাংলা(র:)প্রথম ও প্রধান খলিফা খিতাপচর আজিজিয়া মাবুদিয়া সিনিয়র মাদ্রাসার প্রতিষ্ঠাতা পীরে কামেল শাহছুফি হযরত মাওলানা মোহাম্মদ আবদুল মাবুদ আলকাদেরী(র:)"র একমাত্র খলিফা এবং বড় শাহজাদা পীরে তরিকত শাহছুফি অধ্যক্ষ আল্লামা মুফতি আবদুর রহিম আলকাদেরী(রাঃ)"র ২ য় তম সালানা ওরশ মোবারক দুই দিন ব্যাপী যথাযোগ্য মর্যাদায় সম্পন্ন হয়েছে।
১৩ জিলহজ্জ খতমে কুরআন, নাত গজল, বাদে এশা শাহ আজিজিয়া মাবুদিয়া রহিমীয়া ইসলামি সাংস্কৃতিক ফোরাম বাংলাদেশের উদ্যোগে মোশায়েরা মাহফিল অনুষ্ঠিত হয়,।আন্জুমানে আজিজিয়া মাবুদিয়া রহিমীয়া সুন্নীয়া বাংলাদেশ এর ব্যবস্হাপনায় পরদিন ১৪ জিলহজ্জ দিনব্যাপী কর্মসূচির মধ্যে বাদে ফজর খতমে কুরআন শরীফ,ও খতমে খাজেগান শরীফ, সকাল ১০ থেকে খতমে বোখারী শরীফ, বাদে জোহর খতমে বোখারী শরীফের ফাজায়েল আলোচনা মিলাদ কিয়াম,মুনাজাত এবং উম্মুক্ত তাবররু বিতরণ।
বাদে আসর খতমে গাউসিয়া শরীফ, বাদে মাগরিব থেকে ইমাম শেরে বাংলা(র:)খলিফায়ে আজম হযরত শাহসূফি সৈয়দ আবদুল মাবুদ আলকাদেরী(রাঃ)র প্রথম খলিফা এবং বড় শাহজাদা পীরে তরিকত মুফতি আবদুর রহিম আলকাদেরী(রাঃ)সহ হযরাতে আওলিয়া কেরামের জিবনী আলোচনা, ফাতেমা, মিলাদ কিয়াম,বিশ্বের মুসলিম উম্মাহর শান্তির জন্য আখেরী মুনাজাত পরিচালনা করেন, মৌলানা মোহাম্মদ মাহাবুবুর আলম আলকাদেরী , মৌলানা নূরুল ইসলাম রহিমীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌলানা আবদুল কুদ্দুস আলকাদেরী, আলোচনায় অংশ নেন-আল্লামা হাসান রাজা আলকাদেরী, আল্লামা আবদুল হাই আলকাদেরী,
আল্লামা ইউনুস রেজবী,আল্লামা ফরিদুল আলম রেজবী,আল্লামা আহমদ হোসেন আলকাদেরী, হাফেজ ছৈয়দ মোহাম্মদ আবদুর রকিব রাহাত আলকাদেরী, মুহাম্মদ আবদুল ওয়াহেদ শিহাব আলকাদেরী, এতে আরও বহু উলামায়ে কেরাম, সাংবাদিক,ও ভক্ত মুরিদানের উপস্থিতিতে দরবার হয়ে উঠে লৌকে লোকারণ্য।