1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চট্টগ্রামের ছোট সাজ্জাদের এক অদ্ভুত ‎অবস্থানের নাম,রিমোট কন্ট্রোল সাজ্জাদ ‎ - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন  পাঁচবিবির আয়মা রসুলপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের উদ্বোধন মতামত: বাংলার মহাজনী ব্যবস্থা ও সমাজে এর প্রভাব  তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি। সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা ময়মনসিংহ জেলা পুলিশের ডিআই-১ জসীম উদ্দিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা

চট্টগ্রামের ছোট সাজ্জাদের এক অদ্ভুত ‎অবস্থানের নাম,রিমোট কন্ট্রোল সাজ্জাদ ‎

‎স্টাফ রিপোর্টার মোঃ রাজু শেখ।
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ১০৯ বার পঠিত

‎স্টাফ রিপোর্টার মোঃ রাজু শেখ।
‎
‎চট্টগ্রামে খুনের রাজনীতি শুরু হয় গত বছর আগস্টে। এলাকা দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছোট সাজ্জাদ প্রতিপক্ষ আনিস ও কায়সারকে বায়েজিদের অনন্যা আবাসিক এলাকায় গুলি করে হত্যা করেন। এরপর থেকে তার নামই হয়ে ওঠে শহরের ভয়।
‎
‎সেই বছরের ১৮ সেপ্টেম্বর অক্সিজেন কালারপুল এলাকায় চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে প্রকাশ্যে গুলি করেন সাজ্জাদ। এরপর ডিসেম্বর মাসে পুলিশ তাকে ধরতে গেলে সাজ্জাদই উল্টো গুলি চালান। আহত হন দুই পুলিশ সদস্যসহ তিনজন। পাশের ভবনের ছাদে উঠে পালিয়ে যান সাজ্জাদ
‎
‎
‎এ বছরের ২৯ মার্চ রাত দুইটার দিকে বাকলিয়া থানার এক্সেস রোডে মোটরসাইকেলে এসে প্রাইভেটকারে এলোপাতাড়ি গুলি চালায় সাজ্জাদের অনুসারীরা। নিহত হন দুই যুবক আব্দুল্লাহ আল রিফাত ও মোঃ মানিক।
‎
‎নিহতদের স্বজনরা জানান:  সাজ্জাদকে ধরিয়ে দেওয়ার সন্দেহেই খুন হন রিফাত ও মানিক। একই সূত্রে পরবর্তীতে টার্গেট হন সরোয়ার বাবলা-যিনি বুধবার রাতে গুলিতে নিহত হন।
‎
‎২৩ মে পতেঙ্গা সৈকতে গুলি করে হত্যা করা হয় শীর্ষ সন্ত্রাসী আলী আকবর ওরফে ঢাকাইয়া আকবরকে। এই ঘটনায়ও নাম আসে ছোট সাজ্জাদের। জেলখানায় বন্দি কিন্তু বাহিরের পুরো অপারেশন চলছে তার নির্দেশে। কেউ কেউ বলেন ‘রিমোট কন্ট্রোল সাজ্জাদ’ যেখানে জেলের ভেতর থেকেই সাজ্জাদ ঠিক করেন কে কোথায় যাবে কার বিরুদ্ধে অ্যাকশন হবে এমনকি কোন এলাকায় কবে কখন মুভ করবে তার বাহিনী।
‎
‎গত আট মাসে অন্তত ৫টি হত্যাকাণ্ড ও সাতটি হামলার ঘটনায় সাজ্জাদ গ্রুপের নাম এসেছে। এরমধ্যে ৫টি ঘটনায় সরাসরি গুলি ছুড়েছে তার সহযোগীরা।
‎
‎এমনকী পুলিশের একাধিক সূত্র জানা যায়: কারাগারে বসেই সাজ্জাদ লিস্ট তৈরি করে পাঠান তার আস্থাভাজন রুবেল ও সোহেল এর কাছে
‎
‎সবশেষ বুধবার রাতে বায়েজিদ থানার চালিতাতলীর খন্দকার পাড়া এলাকায় নির্বাচনি প্রচারণায় গুলিবিদ্ধ হন বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ। এ সময় তার সহযোগী শীর্ষ সন্ত্রাসী সরোয়ার হোসেন বাবলা নিহত হন। পুলিশ সূত্র জানা যায় : এ হত্যাকাণ্ডে জড়িত ছোট সাজ্জাদের অনুসারী রায়হান গ্রুপ।
‎
‎একাধিক সূত্রে জানা যায়: সাজ্জাদ কারাগারের ভেতর থেকেই একাধিক ফোন ও বার্তার মাধ্যমে তার বাহিনীকে নিয়ন্ত্রণ করছেন।
‎
‎ স্থানীয় বাসিন্দারা জানান: ছোট সাজ্জাদকে পুলিশ ধরে নিয়ে গেলেও তার অপরাধ সাম্রাজ্য এখনো ভয়ে কাঁটাচ্ছে আমাদের এলাকার মানুষ মুখ খুলছে না ভয়ে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park