1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চট্টগ্রামের এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উচ্চ গতির প্রাইভেট কার দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ শিক্ষার্থীর। ‎ - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভৈরব নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত উলিপুরে দলদলিয়া নাগরিক ফোরামের ৭ম বর্ষে পদার্পণ,আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত দিরাইয়ে প্রেমের ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ আহত ২০ সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’-এর উদ্বোধন, শিবিরের শুভেচ্ছা। চুয়াডাঙ্গায় ১০১ পিস বুপ্রেনরফিন উদ্ধার মামলায় আসামির যাবজ্জীবন সেন্টমার্টিনে ৩০০ হোটেল, ফায়ার ছাড়পত্র শূন্য! পাঁচবিবিতে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ​সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’ পত্রিকার শুভ উদ্বোধন। নারী পুরুষ সমান অধিকার না-কি বৈষম্য বিভেদ আর অশান্তির আস্তা কুড়ে ঘর। চারঘাটে সরকারি সেবাদানকারী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত

চট্টগ্রামের এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উচ্চ গতির প্রাইভেট কার দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ শিক্ষার্থীর। ‎

‎স্টাফ রিপোর্টার মোঃ রাজু শেখ.
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ১৫৫ বার পঠিত

স্টাফ রিপোর্টার মোঃ রাজু শেখ.
‎

‎চট্টগ্রাম নগরীর আগ্রাবাদের বারেক বিল্ডিং গোসাইলডাঙ্গা এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়েতে দ্রুতগতির একটি প্রাইভেট কার দুর্ঘটনায় এক তরুণী নিহত হয়েছেন।
‎
‎বৃহস্পতিবার দুপুর আনুমানিক ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
‎
‎ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্যরা জানান, প্রাইভেট কারটিতে একজন যুবক ও একজন যুবতী ছিলেন। দুর্ঘটনার পর তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
‎
‎চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথেই তরুণী সামিয়া জাহান তানিশার মৃত্যু হয়।
‎
‎ঘটনাস্থল থেকে উদ্ধার করা আলামত ও একটি আইডি কার্ডের মাধ্যমে নিহতের পরিচয় নিশ্চিত করা হয়েছে। তিনি চট্টগ্রামের হাজেরা-তজু ডিগ্রি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
‎
‎এ বিষয়ে বন্দর থানার এসআই নাজমুল বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে উচ্চ গতির কারণেই চালক নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটিয়েছেন।
‎
‎পুলিশ জানায়, আহত অপর ব্যক্তির চিকিৎসা চলছে এবং দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park