1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চট্টগ্রাম মহাসড়কের ছোট দারোগার হাট বাজার এলাকায় উল্টো পথে আসা ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষ - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

চট্টগ্রাম মহাসড়কের ছোট দারোগার হাট বাজার এলাকায় উল্টো পথে আসা ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষ

স্টাফ রিপোর্টার মোঃ রাজু শেখ।
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৮ বার পঠিত

স্টাফ রিপোর্টার মোঃ রাজু শেখ।

ছোট দারোগার হাট বাজার এলাকায় উল্টো পথে আসা ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বাস–ট্রাকের সামনের অংশ দুমড়ে মুছড়ে গিয়ে ঘটনাস্থলেই ট্রাক হেল্পার প্রাণ হারিয়েছেন। ঘটনায় গুরুতর আহত হয়েছেন বাসে থাকা ১০ যাত্রী। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় উপজেলার ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের ছোট দারোগার হাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাক হেল্পারের নাম মো. দেলোয়ার হোসেন । তার বাড়ি বগুড়া জেলায়।
প্রত্যক্ষদর্শীরা হাইওয়ে পুলিশ জানায়, বিকেলে চট্টগ্রামমুখী যাত্রীবাহী বাস মহাসড়কের ছোট দারোগারহাট এলাকা অতিক্রমকালে উল্টো পথে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং ট্রাক হেলপার নিহত হন। দুর্ঘটনা পরবর্তীতে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীদের সহায়তায় হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহত ১০ বাসযাত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। আহতদের মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দ্রুত পাঠিয়ে দেন
কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) আব্দুল হাকিম জানান, ট্রাক চালকের উল্টো পথে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণেই এ দুর্ঘটনাটি ঘটেছে। এতে ট্রাক হেল্পার নিহতের পাশাপাশি বাসের ১০ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনা পরবর্তীতে মহাসড়ক থেকে দুর্ঘটনা থেকে ট্রাক ও বাসটি সরিয়ে ফাঁড়িতে এনে রাখা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park