1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চট্টগ্রাম নগরীর থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

চট্টগ্রাম নগরীর থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ

স্টাফ রিপোর্টার মোঃ রাজু শেখ চট্টগ্রাম :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ৭১ বার পঠিত

স্টাফ রিপোর্টার মোঃ রাজু শেখ চট্টগ্রাম :

চট্টগ্রাম নগরীর ৫ আগস্টের সরকার পতন হওয়ার পর বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলি আজ চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সাগরিকা এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার করেছে পুলিশ।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, আজ বুধবার (২৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টা থেকে ৫টা পর্যন্ত পাহাড়তলী থানার সাগরিকা এলাকার কাস্টম একাডেমির পেছনে ধুপপোল ব্রিজ সংলগ্ন খালের পাড় থেকে পরিত্যক্ত অবস্থায় দুইটি রিভলভার ও ১৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

বিগত ৫ আগস্ট সরকার পতনের পর লুট হওয়া অস্ত্র ও গোলা বারুদ উদ্ধার অথবা ফেরত প্রদান সংক্রান্ত ইতি ঘোষণার পরিপ্রেক্ষিতে দেওয়া সংবাদের ওপর ভিত্তি করে এই অস্ত্র ও গুলি উদ্ধার সম্ভব হয়েছে ।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ বলেন, ছিনতাইকারী ধরতে অভিযান চালানোর সময় সাগরিকা এলাকা থেকে দুইটি বিদেশি রিভলবার ও ১৬টি বুলেট উদ্ধার করা হয়েছে। মূলত থানা থেকে লুট হওয়া অস্ত্র ফেরত দিতে ঘোষণা দেওয়া হয়েছিল। থানায় সরাসরি দিতে না পারলে কোথাও ফেলে যেতে বলা হয়েছিল।
ধারণা করা হচ্ছে কেউ এগুলো অনেক দিন আগে ফেলে গেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park