1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
গোয়াইনঘাটে ২টি ডিআই ট্রাকভর্তি ভারতীয় চিনি জব্দ - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রাম রাজারহাটে প্রকল্প বাস্তবায়নে শতভাগ স্বচ্ছতা চান ইউএনও শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সদস্য সচিব এর বিরুদ্ধে হয়রানিমূলক মামলায় ,জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নিন্দা ও প্রতিবাদ সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নারীর মৃ\ত্যু। নাটোরের নলডাঙ্গায় দেড় কোটি টাকা নিয়ে উধাও স্বর্ণ ব্যবসায়ী দম্পতি বিচারের দাবীতে ভুক্তভোগীদের মানববন্ধন। পাবনা জেনারেল হাসপাতালে রোগীর কেবিনে সন্দেহজনকভাবে প্রবেশ, আটক যুবক দিনভর অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে আগামীকাল সেন্টমার্টিন যাচ্ছে একটি জাহাজ বাকেরগঞ্জের কৃতিসন্তান ড. এস.এম. মাহফুজুর রহমান বরিশাল জেলা জামায়াতের নতুন আমীর ২৪৮ বছরের ইতিহাসে যুক্তরাষ্ট্রে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল-সাইয়েদ মিলল না অনুমতি, টিকিট কেনার পরও বৃহস্পতিবার যাওয়া যাচ্ছে না সেন্টমার্টিন চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভৈরব নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

গোয়াইনঘাটে ২টি ডিআই ট্রাকভর্তি ভারতীয় চিনি জব্দ

রুবেল আহমেদ
  • প্রকাশের সময় : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৫ বার পঠিত

রুবেল আহমেদ, সিলেট:

সিলেটের গোয়াইনঘাটে ২টি ডিআই ট্রাকভর্তি ভারতীয় চিনি জব্দ করেছে গোয়াইনঘাট থানা পুলিশ। ৭ সেপ্টেম্বর শনিবার ভোরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে গোয়াইনঘাট উপজেলার জাফলং গুচ্ছগ্রাম মোড় থেকে চিনি ভর্তি ২টি গাড়ী জব্দ করা হয়। তবে গাড়ীর চালকসহ জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ। জানা গেছে, চিনি, মাদক সহ ভারতীয় বিভিন্ন পন্য অবৈধভাবে গোয়াইনঘাট সীমান্ত দিয়ে দেদারসে আসছে। এসব চোরাচালানে সক্রিয় ছিলো আওয়ামিলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। তাই তৎকালীন সময়ে মাঝে মধ্যে লোক দেখানো কিছু অভিযান হলেও চোরাকারবারিরা ক্ষমতার বলে কিংবা পুলিশকে মেনেজ করেই এসব চোরাচালান করে আসছিলো। গত ৫ই আগষ্ট আওয়ামিলীগ সরকারের পতনের পর থেকে সেনাবাহিনী মাঠে থাকায় চোরাকারবারিরা কিছুটা নিষ্ক্রিয় ছিলো। কিন্তু ধীরে ধীরে আবার সরব হচ্ছে চোরাকারবারি সিন্ডিকেট। দুটি চিনি ভর্তি গাড়ি আটকের সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ওসি শাহ হারুনুর রশিদ বলেন, নিয়মিত আইনে মামলা রুজু করা হয়েছে। দেশের চলমান সংকট ও পুলিশের অনুপস্থিতিতে আইনশৃঙ্খলার কিছুটা বিঘ্ন ঘটেছে, আর এই সুযোগটাই নিচ্ছে চোরাকারবারিরা। এখন ধীরে ধীরে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হচ্ছে। সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park