1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
গোয়াইনঘাটে রোটারি ক্লাবের পক্ষ থেকে ২ হাজার বৃক্ষের চারা বিতরণ ও টিউবওয়েল উদ্বোধন - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম :
​সাতক্ষীরায় সাড়ে ৩ লাখ টাকার ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ। সপ্তমবারের মতো সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির নির্বাচিত শাহিনুর আলম রাণীশংকৈলে ৭ নভেম্বর উদযাপনে প্রস্তুতিমূলক সভা, নেওয়া হলো কর্মসূচি কুড়িগ্রাম রাজারহাটে প্রকল্প বাস্তবায়নে শতভাগ স্বচ্ছতা চান ইউএনও শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সদস্য সচিব এর বিরুদ্ধে হয়রানিমূলক মামলায় ,জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নিন্দা ও প্রতিবাদ সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নারীর মৃ\ত্যু। নাটোরের নলডাঙ্গায় দেড় কোটি টাকা নিয়ে উধাও স্বর্ণ ব্যবসায়ী দম্পতি বিচারের দাবীতে ভুক্তভোগীদের মানববন্ধন। পাবনা জেনারেল হাসপাতালে রোগীর কেবিনে সন্দেহজনকভাবে প্রবেশ, আটক যুবক দিনভর অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে আগামীকাল সেন্টমার্টিন যাচ্ছে একটি জাহাজ বাকেরগঞ্জের কৃতিসন্তান ড. এস.এম. মাহফুজুর রহমান বরিশাল জেলা জামায়াতের নতুন আমীর

গোয়াইনঘাটে রোটারি ক্লাবের পক্ষ থেকে ২ হাজার বৃক্ষের চারা বিতরণ ও টিউবওয়েল উদ্বোধন

রুবেল আহমেদ
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫৬ বার পঠিত

রুবেল আহমেদ, স্টাফ রিপোর্টার, সিলেট:

সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষ রোপন চারা বিতরণ ও টিউবওয়েল উদ্বোধন করা হয়েছে।

সোমবার ১৬ সেপ্টেম্বর দুপুরে রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রাল, রোটারি ডি-৬৫ বাংলাদেশ কর্তৃক উপজেলার পুকাশ উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রার্থীদের মাঝে বিভিন্ন জাতের বৃক্ষের চারা বিতরণ ও বেলা ২ টায় উপজেলার ছাতার গ্রাম জামে মসজিদে একটি টিউবওয়েলের উদ্বোধন এবং শিমুলতলা আশ্রয়ণ প্রকল্পে,শিমুলতলা জামে মসজিদে বৃক্ষের চারা বিতরণ ও ১ টি স্যালো টিউবওয়েলের উদ্বোধন করা হয়।
বৃক্ষরোপণ ও চারা বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট সহকারী কমিশনার ভূমি সাহিদুল ইসলাম। রোটারিয়ান আব্দুর রহমান এর সভাপতিত্বে এসব কার্যক্রমে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন,সাংবাদিক রোটারিয়ান পিপি সাবেক অবিভক্ত ২ নং পশ্চিম জাফলং ইউনিয়ন চেয়ারম্যান এম এ রহিম,রোটারিয়ান পিপি আব্দুল মুকিত, রোটারিয়ান পিপি বিকাশ কান্তি দাস (পিএইচএফ), শিমুলতলা গ্রামের মইন উদ্দিন মনু সহ আরো অনেক।
গোইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলাম সমাজসেবা মূলক এসব কার্যক্রমের প্রশংসা করে বলেন,গোয়াইনঘাট উপজেলা দুর্যোগ প্রবণ এলাকা।প্রকৃতির ভারসাম্য রক্ষায় বৃক্ষের চারা সঠিক পরিচর্যা ও তত্ত্বাবধানের মাধ্যমে বেড়ে উঠলে ভূমিকে সবুজায়ন করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park