1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
গোয়াইনঘাটে গাড়ি ও ভারতীয় ১০১ বোতল মদসহ গ্রেফতার ১ - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম :
নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন  পাঁচবিবির আয়মা রসুলপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের উদ্বোধন মতামত: বাংলার মহাজনী ব্যবস্থা ও সমাজে এর প্রভাব  তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন

গোয়াইনঘাটে গাড়ি ও ভারতীয় ১০১ বোতল মদসহ গ্রেফতার ১

রুবেল আহমেদ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ১৫৮ বার পঠিত


রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট:

সিলেটের সীমান্তবর্তী উপজেলা গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে বিভিন্ন ব্রান্ডের ভারতীয় মদ ও প্রাইভেট কার সহ ১ জন কে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) ভোর ৬টার ২০ মিনিটের দিকে উপজেলার তিতারাই এলাকায় পুলিশ চেকপোস্টে তল্লাশি কালে জুবায়ের আহমদ( ২২) নামে একজন কে ভারতীয় বিভিন্ন ব্রান্ডের মদ ও পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কারসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত জুবায়ের আহমেদ( ২৫) গোয়াইনঘাট উপজেলার ছোটখেল গ্রামের মৃত জলাল উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, গোয়াইনঘাট থানার এসআই জহুর লাল দত্ত ও এসআই জয়ন্ত তালুকদার তিতারাই এলাকায় পুলিশ চেকপোস্টে তল্লাশি কালে একটি প্রাইভেট কারের পিছনের ডালায় ভর্তি ভারতীয় বিভিন্ন ব্রান্ডের ১০১ বোতল মদসহ জুবায়ের কে গ্রেফতার করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কার জব্দ করা হয়।পুলিশ জানায়, উদ্ধার হওয়া মাদকের বাজার মূল্য ২ লাখ ৮১ হাজার টাকা।

এ বিষয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ বলেন,ভারতীয় বিভিন্ন ব্রান্ডের ১০১ বোতল মদসহ ১ জন কে গ্রেফতার করা হয়েছে। এসময় পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কারও জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park