1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
গুমের সাথে জড়িতদের বিচারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন  পাঁচবিবির আয়মা রসুলপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের উদ্বোধন মতামত: বাংলার মহাজনী ব্যবস্থা ও সমাজে এর প্রভাব  তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

গুমের সাথে জড়িতদের বিচারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত

মুহাম্মদ হাফিজ
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ২২৬ বার পঠিত

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা :

আন্তর্জাতিক গুম সপ্তাহ উপলক্ষেগুমের সাথে জড়িতদের বিচারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ মে) সকালে মানবাধিকার সংগঠন অধিকারের অধিকার সাতক্ষীরা শাখার আয়োজনে শহরের খুলনা রোড মোড় শহীদ  আসিফ চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।  

অধিকার সাতক্ষীরা জেলার এমন রাইটস ডিফেন্ডার সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ পিপি অ্যাডভোকেট শেখ আলমগীর আশরাফ এর সভাপতিত্বে ও অধিকার সাতক্ষীরা সদস্য সাংবাদিক ফিরোজ হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন,  তৎকালীন আ’লীগ সরকারের সময়
সাতক্ষীরা থেকে ঘুমের শিকার ডাঃ মুখলেসুর রহমান পিতা মোহাম্মদ রাশেদ,  গুম হওয়া   যুবদল নেতা আবু সেলিমের ভাই আলীপুর ইউনিয়ন বিএনপিনেতা রেজাউল ইসলাম, সাতক্ষীরা জজকোর্টেট আইনজীবী অ্যাডভোকেট আকবর আলী,  অধিকার সাতক্ষীরার  সদস্য মোঃ নজরুল ইসলাম ঢালী,  শ্রমিকদলনেতা  রেজাউল ইসলাম রেজা,  সাংবাদিক আবু বক্কর, সাংবাদিক শাহজাহান আলী মিটন প্রমুখ।  এসময় বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধি মানববন্ধনে অংশ নেয়।

মানববন্ধনে গুমের স্বিকার মোখলেছুর রহমানের পিতা শেখ আব্দুর রাশেদ  বলেন,  শেখ হাসিনা সরকার ছিল খুনি, এই খুনি পুলিশ বাহিনী ২০১৬ সালে ৪ আগষ্ঠ আমার সন্তানকে থানার হাজত খানায় রাখে। পরে তৎকালীন ওসি এমদাদ’র গুম করে । বর্তমান সরকারের কাছে আমার আকুল আবেদন আমার সরকারকে খুজে বের করে দেওয়া হক। বিএনপি নেতা রেজাউল ইসলাম বলেন ২০১১ সালের ২৯ মে যুবদলনেতা মো. আবু সেলিমকে ঢাকা থেকে আইনশৃঙ্খলা বাহিনী গুম করে। আজও তার কোন সন্ধান পায়নি পরিবার।

মানববন্ধনে অধিকার সাতক্ষীরার হিউম্যান রাইটস ডিফেন্ডার এড. শেখ আলমগীর আশরাফ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে
গুমের শিকার যে সব ব্যাক্তি ফেরত আসেননি তাঁদের ভাগ্যে কি ঘটেছে তা জনগনকে জানানো এবং যে সমস্ত গুমের শিকার ব্যক্তি এখনও ফিরে আসে নাই, তাঁদের স্ত্রী-সন্তানরা যাতে গুম হওয়া ব্যক্তির ব্যাংক হিসাব পরিচালনা এবং স্থাবর অস্থাবর সম্পত্তি বেচা এবং ভোগ করতে পারে সে ব্যবস্থা করা। গুমের পর কিছু ব্যাক্তিকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল এবং পরে তাঁদের পাওয়া গেছে। তাই ভারতে আরো গুমের শিকার ব্যাক্তি আছেন কি-না সে বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারত সরকারের সাথে কূটনৈতিক পর্যায়ের যোগাযোগ স্থাপন করে তা জানা। যে সমস্ত ব্যক্তি গুমের পর ফেরত এসেছেন, তাঁদের অনেকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এমনকি কাউকে কাউকে মিথ্যা সাক্ষ্যের ভিত্তিতে বা নির্যাতন করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায় করে নিম্ন আদালতকে ব্যবহার করে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, এই সমস্ত মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এবং কারাগার থেকে মুক্তি দেওয়া । গুমের সঙ্গে জড়িত সকল ব্যক্তিকে আইনের আওতায় এনে তাদের আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচার করাসহ ৫ দফা দাবী পেশ করেন।

ক্যাপশন: গুমের সাথে জড়িতদের বিচারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park