1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
গাজীপুরের পল্লী বিদ্যুৎ এ আমিরে জামায়াত ড শফিকুর রহমানের জনসভায় জনতার ঢল - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন  পাঁচবিবির আয়মা রসুলপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের উদ্বোধন মতামত: বাংলার মহাজনী ব্যবস্থা ও সমাজে এর প্রভাব  তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি। সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা ময়মনসিংহ জেলা পুলিশের ডিআই-১ জসীম উদ্দিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা

গাজীপুরের পল্লী বিদ্যুৎ এ আমিরে জামায়াত ড শফিকুর রহমানের জনসভায় জনতার ঢল

মোঃ ইয়াকুব আলী তালুকদার স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬
  • ১৩৬ বার পঠিত

মো ইয়াকুব আলী তালুকদার,গাজীপুর থেকে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. মো শফিকুর রহমানের দেশব্যাপী নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় গাজীপুর-১ (কালিয়াকৈর, বাসন,কোনাবাড়ী) আসনে জনসভা অনুষ্ঠিত হয়েছে।

২৪ জানুয়ারী (শনিবার) আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান উত্তর বঙ্গের সফর থেকে ফেরার পথে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লী বিদ্যুৎ এ পথসভা অনুষ্ঠিত হয়।

সংখিপ্ত তাৎক্ষণিক জনসভায় আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের আগমনের কথা শুনে মুহুর্তের মধ্যে সমাবেশ স্থল জনসমুদ্রে পরিণত হয়। রাত আটটা থেকে ১২টা পর্যন্ত অধীর আগ্রহে মানুষ অপেক্ষা করতে থাকে আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের জন্য।

এদিকে আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের অনেক আগেই আসার কথা থাকলেও উত্তর বঙ্গের সফর থেকে পাবনায় জনসভা করেন এবং সাবেক মন্ত্রী শহীদ মতিউর রহমান নিজামীর কবর জিয়ারত করেন।

আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের আসতে আরও দুই ঘন্টা সময় লাগতে পারে বলে অবশেষে রাত ১২টার পরে মোবাইল ফোনের মাধ্যমে সমাবেশে উপস্থিত সকলের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। দেশ ও জনগণের কাছে দোয়া চান। শাহ বকসির পক্ষে ভোট চান। কোরআনের আইন বাস্তবায়নের জন্য আল্লাহর আইন প্রতিষ্ঠিত করতে সৎ ও যোগ্য ব্যক্তিদের নির্বাচিত করার আহবান করেন।

জনসভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর জেলার জেলা সেক্রেটারি ও নির্বাচন পরিচালক মো শফি উদ্দিন, গাজীপুর-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী এবং সাবেক ডিসি মো শাহ আলম বকসি। গাজীপুর জেলার বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মো ইয়াসিন আরাফাত, গাজীপুর মহানগরীর অসংখ্য নেতাকর্মী। কালিয়াকৈর উপজেলার আমির মো বেলাল হোসেন সরকারসহ গাজীপুরের অসংখ্য নেতাকর্মী এবং ১০ দলীয় ঐক্য জোটের এনসিপি, ইসলামী আন্দোলন,খেলাফতে মজলিস ও জোটের অন্যান্য দলের নেতাকর্মী অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন বাংলাদেশের মানুষ আর কোন সৈরাচারী ফ্যাসিস্টকে দেখতে চায় না, নতুন করে কেউ তৈরী হলে তাকেও প্রতিহত করা হবে, কোন চাঁদাবাজ, সন্ত্রাস, দখলবাজ,টামকার্ডকে ক্ষমতায় বসতে দেওয়া হবে না। মানুষ মাত্র এক বছরেই বুঝতে পেরেছে কারা দেশ ও জনগণের কল্যাণে কাজ করবে! মানুষ তাদেরকেই ভোট দেবে। কোন ইসলাম বিরোধী দলকে ক্ষমতায় যেতে দেওয়া হবে না। একটি দল ভোট কেন্দ্র দখলের পায়তারা করছে। ফ্যামিলি কার্ড দেওয়ার নামে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে জনগণের সাথে প্রতারণা করছে। আগেও একটি দল ১০ টাকা কেজি চাল খাওয়ানোর কথা বলে ক্ষমতায় গিয়ে ছিল কিন্তু ক্ষমতায় গিয়ে সব ভূলে সৈরাচারী হয়েছে। আবার আরেকজন নিয়ে আসছে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড! এই সকল মিথ্যা প্রতিশ্রুতি মানুষ বুুঝে গেছে – মানুষ এগুলো আর বিশ্বাস করে না- এগুলো আর খায় না। বাংলাদেশে নতুন করে ফ্যাসিস্ট তৈরী হলে তাদেরকেও প্রতিহত করা হবে। সৈরাচারী, খুনি হাসিনা দিল্লি পালিয়েছে কিন্তু আপনারা পালাবার কোন জায়গাও পাবেন না। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতারা কেউ মুচলেকা দিয়ে পালিয়ে যাননি। ভারতেও পালিয়ে যাননি। তারা দেশে থেকেই জেল, জুলুম, গুম, খুন,হামলা, মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন, মৃত্যুকে বরণ করে নিয়েছেন কিন্তু দেশ থেকে পালায়নি। পাকিস্তান বা ভারতের দাসত্ব মেনে নেয়নি। ভারতের আগ্রাসনকে রুখে দিয়েছে। জুলাই আগস্টের ছাত্র-জনতার অবদানকে ভোলার নয়। আমরা আর কোন জুলাই আগষ্ট দেখতে চাই না। আপনাদের চেয়েও হাসিনা শক্তিশালী ছিল কিন্তু জনগণের কাছে টিকতে পারেনি। আপনারাও সাবধান হয়ে যান, পালানোর পথ খুঁজে পাবেন না। জুলাই যোদ্ধাদের পক্ষে, জনগণের পক্ষে, দেশ ও জাতির স্বার্থে, সকল অপরাধীদের নির্মূল করতে গণভোটে হ্যাঁ দিতে হবে। আগামী ১২ তারিখ সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে সবাই দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেবেন এবং হ্যাঁ ভোট দেবেন। ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত ভোট কেন্দ্র পাহারা দেবেন। কেউ যেন আর দিনের ভোট রাতে দিতে না পারে। কেউ যেন ব্যালটে সিল মেরে জাল ভোট দিতে না পারে। ভোটের বাক্স ছিনতাই করতে না পারে। তাই সকল রাজনৈতিক দলের নেতাদের নতুন করে সৈরাচার হওয়া থেকে বিরত থাকতে বলেন। জনগণের কল্যাণে কাজ করার আহবান করেন।

জনসভাটি রাত আটায় শুরু হয়ে ১২টার পরে শেষ হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park