
তাসলিমা রত্না ময়মনসিংহ জেলা প্রতিনিধি
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব মোঃ রুকুনোজ্জামান রোকন মহোদয় আকস্মিকভাবে কৃষ্টপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন।
বৃহস্পতিবার (৯ জুলাই, ২০২৬) পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের সার্বিক পরিবেশ, শিক্ষার্থীদের উপস্থিতি, শ্রেণিকক্ষের পাঠদান কার্যক্রম, পরিচ্ছন্নতা ও অবকাঠামোগত অবস্থা পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি বিদ্যালয়ের শিক্ষক ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন এবং শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যকর ও নিরাপদ পরিবেশ নিশ্চিতকরণ এবং বিদ্যালয়ের সার্বিক ব্যবস্থাপনা আরও উন্নত করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।