
কুয়েত সংস্থার রাজশাহী বিভাগীয় প্রতিনিধির বাতিয়া হাফেজিয়া মাদ্রাসার দ্বীতল ভবন নির্মানের জন্য পরিদর্শন।
মো: জাকারিয়া হোসেন
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
১৯/১২/২০২৪ ইং (বৃহস্পতিবার),
সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের বাতিয়া বাজার হাফেজিয়া মাদ্রাসার ও মসজিদের দ্বীতল ভবন নির্মানের জন্য কুয়েত দাতা সংস্থা( Humanitrain Excellence Association Kuwait) এর রাজশাহী বিভাগীয় প্রতিনিধি জনাব মো: আব্দুল লতিফের পরিদর্শন সম্পন্ন হয়েছে।
উল্লেখ্য যে কুয়েত দাতা সংস্থাটির প্রধান আন্তজার্তিক সমন্বয়কারী জনাব আলহাজ্ব মোঃ জাকির হোসেন উক্ত দাতা সংস্থাটির মাধ্যমে ইতিমধ্যে শাহজাদপুরে বাতিয়া বাজার মসজিদ, মাদ্রাসা সহ ৪৫০ টি টিউবওয়েল বিনামুল্যে শাহজাদপুর উপজেলায় বিভিন্ন বাজার, মসজিদ, মাদ্রাসার, স্কুল, কলেজ ও রাস্তার পাশসহ গরীব মানুষের বাড়িতে স্থাপন করেছে।