1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
কুড়িগ্রাম ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে ডুবে এক শিক্ষার্থীর মৃত্যু  - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রাম রাজারহাটে প্রকল্প বাস্তবায়নে শতভাগ স্বচ্ছতা চান ইউএনও শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সদস্য সচিব এর বিরুদ্ধে হয়রানিমূলক মামলায় ,জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নিন্দা ও প্রতিবাদ সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নারীর মৃ\ত্যু। নাটোরের নলডাঙ্গায় দেড় কোটি টাকা নিয়ে উধাও স্বর্ণ ব্যবসায়ী দম্পতি বিচারের দাবীতে ভুক্তভোগীদের মানববন্ধন। পাবনা জেনারেল হাসপাতালে রোগীর কেবিনে সন্দেহজনকভাবে প্রবেশ, আটক যুবক দিনভর অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে আগামীকাল সেন্টমার্টিন যাচ্ছে একটি জাহাজ বাকেরগঞ্জের কৃতিসন্তান ড. এস.এম. মাহফুজুর রহমান বরিশাল জেলা জামায়াতের নতুন আমীর ২৪৮ বছরের ইতিহাসে যুক্তরাষ্ট্রে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল-সাইয়েদ মিলল না অনুমতি, টিকিট কেনার পরও বৃহস্পতিবার যাওয়া যাচ্ছে না সেন্টমার্টিন চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভৈরব নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

কুড়িগ্রাম ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে ডুবে এক শিক্ষার্থীর মৃত্যু 

বাংলাদেশ খবর প্রতিদিন ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৭ বার পঠিত

বাদশা আলমগীর ( কুড়িগ্রাম ) প্রতিনিধি ঃ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ফুটবল তুলতে গিয়ে দুধকুমার নদে ডুবে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অপর এক শিক্ষার্থীকে মুমূষু অবস্থায় উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট সেতুর নিচে দুধকুমার নদে এই ঘটনা ঘটে।
জানা গেছে, শনিবার সকাল ১১টার দিকে ভূরুঙ্গামারী ফাজিল মাদরাসার সহকারী অধ‍্যাপক (ইংরেজি) হামিদুল ইসলামের ছেলে সিয়াম (১৫) ও ভূরুঙ্গামারী মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ‍্যাপক (ইংরেজি) মাসুদ আল করিম এর ছেলে জাহিন (১৩) দুধকুমার নদের পাড়ে দুই বন্ধু সহ অনেকে ফুটবল খেলতে যায়। খেলার এক পর্যায় তাদের বল নদীতে গিয়ে পড়ে। সেই বল পানি থেকে তুলতে গিয়ে দু’জনেই নদের স্রোতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা অনেক চেষ্টার পর জাহিনকে জীবিত অবস্থায় উদ্ধার করলেও সিয়ামকে খুঁজে পাওয়া যায়নি। স্থানীয় ডুবুরি দল প্রায় ৩ ঘণ্টা চেষ্টা করে  সিয়ামের মরদেহ উদ্ধার করে।এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park