1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
কালিয়াকৈরে নৌকা ডুবি ঘটনায় ২ লাশ উদ্ধার এখনও নিখোঁজ-১ - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

কালিয়াকৈরে নৌকা ডুবি ঘটনায় ২ লাশ উদ্ধার এখনও নিখোঁজ-১

কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ২১৪ বার পঠিত


কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি:

গাজীপুরের কালিয়াকৈরে মকস বিলে ঘুরতে এসে নৌকা ডুবি ঘটনায় ২ জনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছে। লাশ উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালিয়ে যাচ্ছেন।শনিবার সকালে ফায়ার সার্ভিসের ডুবুরিদল রফিকুলের (১৮), লাশ উদ্ধার করে।সে সাভারের শিমুলিয়া ইউনিয়নের বাসিন্দা হালিম মিয়ার ছেলে। এবং বিকেলে স্থানীয় কারলসুরিচালা গ্রামের বাবুল মিয়ার পুত্র নিহত শিমুল (১৯) এর লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয় সূত্র জানায়, শুক্রবার বিকেলে পাঁচ বন্ধু মিলে একটি নৌকায় উপজেলার মৌচাকের  মকস বিলে ঘুরতে যান। তীব্র বাতাসে হঠাৎ তাদের নৌকা ডুবে যায়। এতে তিনজন পানিতে ডুবে নিখোঁজ হয়। খবর পেয়ে কালিয়াকৈর  ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে। 
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মকর্তার ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, ইতিমধ্যে রফিকুল ও শিমুল নামের ২ জনের লাশ উদ্ধার করা হয়েছে৷ আরেকজনের লাশ উদ্ধারে কাজ চলমান রয়েছে। 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park