
কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈরে মকস বিলে ঘুরতে এসে নৌকা ডুবি ঘটনায় ২ জনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছে। লাশ উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালিয়ে যাচ্ছেন।শনিবার সকালে ফায়ার সার্ভিসের ডুবুরিদল রফিকুলের (১৮), লাশ উদ্ধার করে।সে সাভারের শিমুলিয়া ইউনিয়নের বাসিন্দা হালিম মিয়ার ছেলে। এবং বিকেলে স্থানীয় কারলসুরিচালা গ্রামের বাবুল মিয়ার পুত্র নিহত শিমুল (১৯) এর লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয় সূত্র জানায়, শুক্রবার বিকেলে পাঁচ বন্ধু মিলে একটি নৌকায় উপজেলার মৌচাকের মকস বিলে ঘুরতে যান। তীব্র বাতাসে হঠাৎ তাদের নৌকা ডুবে যায়। এতে তিনজন পানিতে ডুবে নিখোঁজ হয়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মকর্তার ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, ইতিমধ্যে রফিকুল ও শিমুল নামের ২ জনের লাশ উদ্ধার করা হয়েছে৷ আরেকজনের লাশ উদ্ধারে কাজ চলমান রয়েছে।