1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
কলকলিয়ায় বাংলাদেশ খেলাফত মজলিসের আলোচনাসভা ও ইফতার মাহফিল সম্পন্ন  - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন  পাঁচবিবির আয়মা রসুলপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের উদ্বোধন মতামত: বাংলার মহাজনী ব্যবস্থা ও সমাজে এর প্রভাব  তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি।

কলকলিয়ায় বাংলাদেশ খেলাফত মজলিসের আলোচনাসভা ও ইফতার মাহফিল সম্পন্ন 

মুকিম উদ্দিন
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ১৯০ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি

তাকওয়া ভিত্তিক সমাজ বির্নিমানে মাহে রামাদানের ভুমিকা শীর্ষক বিষয় নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিস কলকলিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে তাকওয়া অর্জনে মাহে রামাদানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৯ মার্চ শনিবার বিকালে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের মোহাম্মদ গঞ্জ বাজারে বাংলাদেশ খেলাফত মজলিস কলকলিয়া ইউনিয়ন শাখার সভাপতি হাফেজ মাওলানা মাহফুজুল আলম শামরান এর সভাপতিত্বে ও বাংলাদেশ খেলাফত মজলিস কলকলিয়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মৌ. মুহা. শামসুল ইসলাম ও  সহ সাধারণ সম্পাদক মাওলানা আতাউর রহমান হানিফ এর যৌথ সঞ্চালনায় তাকওয়া অর্জনে মাহে রামাদানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার সহ সভাপতি আলহাজ্ব মাওলানা সৈয়দ শাহিদ আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার সাধারন সম্পাদক হাফিজ সৈয়দ জয়নুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক মাওলানা সাইফুর রহমান সাজাওয়ার, সুনামগঞ্জ জেলা শাখার সাবেক নির্বাহী সদস্য হাফিজ মাওলানা আব্দুস ছামাদ, জগন্নাথপুর উপজেলা শাখার সহ সভাপতি মুফতি আকমল হুসাইন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ শান্জি গনজ উপজেলা সভাপতি মাওলানা শায়খ হুসাইন আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিস জগন্নাথপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা ফজলে রাব্বি মারুফ।বক্তব্য রাখেন দেওয়ান রুমেন উদ্দীন, হাফিজ শায়েখ আহমদ মামুন, সাইফুল আলম প্রমূখ। 

আলোচনা বক্তারা বলেন, পবিত্র মাহে রমজান রহমত, বরকত, মাগফিরাত এ তিনের সমন্বয়ে সুসজ্জিত। আমলের অনুশীলন ও তাকওয়া অর্জনের শ্রেষ্ট মাস। এ মাসেই মুমিনের পৃথিবী সেজে ওঠে নেক আমলের আধিক্যে। মাহে রমজান ও তাকওয়ার মাঝে নিবিড় যোগসূত্র রয়েছে। কেননা রমজান মাসে প্রত্যেক রোজাদার ব্যক্তিকে অবশ্যই তাকওয়ার গুনাবলী অর্জন করতে হয়।  বছরের এক মাসব্যাপী সিয়াম পালনের উদ্দেশ্য নিছক উপবাস থাকা নয়, এর মুল উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা, অন্তরে আল্লাহ ভীতি তৈরি করা, সমস্ত পাপাচার থেকে দুরে থাকা এবং রমজানের সব আমল সারা বছর অনুশীলন ও অনুসরণ করা। তাই মুসলমানদের তাকওয়া অর্জনের লক্ষে মাহে রামাদানের পুর্ণাঙ্গ একটি মাস রোজা পালন করা ফরজ করা হয়েছে।

ইফতার পূর্ব মুহুর্তে দোয়া করেন জগন্নাথপুর উপজেলা সহ সভাপতি মুফতি আকমল হুসাইন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park