1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
কক্সবাজারের চৌফলদণ্ডী ব্রিজে বজ্রপাতে এক পথচারীর মর্মান্তিক মৃত্যু। - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে ধানের নমুনা শস্য কর্তন শুরু ​সাতক্ষীরায় সাড়ে ৩ লাখ টাকার ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ। সপ্তমবারের মতো সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির নির্বাচিত শাহিনুর আলম রাণীশংকৈলে ৭ নভেম্বর উদযাপনে প্রস্তুতিমূলক সভা, নেওয়া হলো কর্মসূচি কুড়িগ্রাম রাজারহাটে প্রকল্প বাস্তবায়নে শতভাগ স্বচ্ছতা চান ইউএনও শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সদস্য সচিব এর বিরুদ্ধে হয়রানিমূলক মামলায় ,জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নিন্দা ও প্রতিবাদ সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নারীর মৃ\ত্যু। নাটোরের নলডাঙ্গায় দেড় কোটি টাকা নিয়ে উধাও স্বর্ণ ব্যবসায়ী দম্পতি বিচারের দাবীতে ভুক্তভোগীদের মানববন্ধন। পাবনা জেনারেল হাসপাতালে রোগীর কেবিনে সন্দেহজনকভাবে প্রবেশ, আটক যুবক দিনভর অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে আগামীকাল সেন্টমার্টিন যাচ্ছে একটি জাহাজ

কক্সবাজারের চৌফলদণ্ডী ব্রিজে বজ্রপাতে এক পথচারীর মর্মান্তিক মৃত্যু।

সুমন চন্দ্র দে, কক্সবাজার জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ১১৮ বার পঠিত

সুমন চন্দ্র দে, কক্সবাজার জেলা প্রতিনিধি:

কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডী ব্রীজ এলাকায় বজ্রপাতে রমিজ উদ্দিন নামে এক ব্যক্তির আকস্মিক মৃত্যু হয়েছে।

২৮ এপ্রিল (মঙ্গলবার) সকাল ১০:৩০ ঘটিকার সময় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত রমিজ উদ্দিন জালালাবাদ ইউনিয়নের উত্তর পালাকাটা (বটতলী পাড়া) এলাকার নিবাসী অছিউর রহমানের ৪র্থ পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে দশটার দিকে তিনি চৌফলদন্ডী ব্রীজ এলাকায় অবস্থান করছিলেন। এসময় হঠাৎ বজ্রপাতসহ বৃষ্টি শুরু হলে একটি বজ্রাঘাত সরাসরি তার ওপর পড়ে। এতে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।

প্রত্যক্ষদর্শী তানজিদ জানান, তিনি ঘটনাস্থলে এসে একজন ব্যক্তিকে বজ্রপাতে নিহত অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়দের কাছ থেকে জানতে পারেন, লবণের মাঠ থেকে ব্রিজে আসার সময়ই ওই ব্যক্তি বজ্রাঘাতে নিহত হন।

চৌফলদন্ডী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনজুর আলম বলেন, স্থানীয়রা বিষয়টি তাকে জানালে তিনি তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করেন।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমিউদ্দিন জানান, বজ্রপাতে একজন নিহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং বিষয়টি নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park