1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
কক্সবাজার জেলা বিএনপি'র মহা-সমাবেশ সফল করতে মহেশখালীতে স্বাগত মিছিল ও পথসভা - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম :
কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি। সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা ময়মনসিংহ জেলা পুলিশের ডিআই-১ জসীম উদ্দিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী: ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’ দুর্গাপুরে পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্গাপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিক শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির

কক্সবাজার জেলা বিএনপি’র মহা-সমাবেশ সফল করতে মহেশখালীতে স্বাগত মিছিল ও পথসভা

সুমন চন্দ্র দে
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১২৭ বার পঠিত

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজার জেলা বিএনপি’র মহা-সমাবেশ সফল করতে এডভোকেট নুরুল আলমের নেতৃত্বে মহেশখালীতে স্বাগত মিছিল ও পথসভা অনুষ্টিত হয়। স্বাগত মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

অদ্য ১৬ই ফেব্রুয়ারি (রবিবার) বিকেলে মহেশখালী উপজেলা বিএনপি,  পৌর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে স্বাগত মিছিল বের হয়।

উল্লেখ্য আগামী ১৭ই ফেব্রুয়ারী কক্সবাজার মুক্তিযোদ্ধা গোল চত্বর মাঠে অনুষ্ঠিতব্য বিশাল জনসভায় নিত্য প্রয়োজনীয় পন্যের মূল্যে বৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, দ্রুত নির্বাচনী রোড ম্যাপ ঘোষনা। পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলা সহ বিভিন্ন জনদাবীতে কেন্দ্রীয় কর্র্মসূচীর অংশ হিসেবে কক্সবাজার জেলা বিএনপি’র সমাবেশ সফল ও সার্থক করা এবং উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে সাবেক মন্ত্রী জনাব সালাহ উদ্দিনের আগমনকে স্বাগত জানাইয়ে মহেশখালীতে জেলা বিএনপি’র সহ-সভাপতি ও মহেশখালী উপজেলা বি.এন.পির সাবেক সভাপতি এডভোকেট নুরুল আলমের নেতৃত্বে স্বাগত মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন- জেলা বিএনপি’র সহ-সভাপতি এডভোকেট নুরুল আলম, মহেশখালী উপজেলা বিএনপি’র সহ-সভাপতি আক্তার কামাল চৌধুরী, সহ-সভাপতি রেজাউল করিম মেম্বার, সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম মেম্বার, জেলা যুবদলের সহ-সভাপতি মকছুদুল আলম নিরু, পৌর যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন মনজু, প্রচার সম্পাদক আব্দুর রহিম,  উপজেলা বিএনপি’র সদস্য ইকবাল হোসেন, মহেশখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রভাষক শাহেদ খাঁন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু জাফর কাউন্সিলর, উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ জহির, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম, আবু তাহের মুন্সি, যুব দল নেতা আনছার উল্লাহ, আবু তাহের, নুরুল হক, রবিউল আলম রবি, আব্দুল্লাহ আল মামুন, তারেক, সোহেল, শাহরিয়ার কবির বাদশাহ, জিয়া কামাল সিকদার, নেজাম উদ্দিন (ভোলা), আব্দু রহিম, আব্দুল জব্বার প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park