1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ওসি শিবিরুল ইসলামের ‘অ্যাকশনে’ কোণঠাসা অপরাধীরা নগরবাসীর মনে স্বস্তি... - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

ওসি শিবিরুল ইসলামের ‘অ্যাকশনে’ কোণঠাসা অপরাধীরা নগরবাসীর মনে স্বস্তি…

সারোয়ার কবির ফাহাদ
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৮২ বার পঠিত

সারোয়ার কবির ফাহাদ
​ময়মনসিংহ বিভাগীয় নগরীর রাজপথ থেকে গলিপথ এক সময় যেখানে চুরি আর ছিনতাই ছিল সাধারণ মানুষের নিত্যদিনের আতঙ্ক, সেখানে এখন বইছে স্বস্তির সুবাতাস, কোতোয়ালী মডেল থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে মোঃ শিবিরুল ইসলাম যোগদানের পর থেকেই নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতিতে আমূল পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, তার সাহসী নেতৃত্ব এবং সুনিপুণ কৌশলী পদক্ষেপে অপরাধীরা যেমন এলাকা ছাড়তে শুরু করেছে, তেমনি সাধারণ মানুষের মাঝে ফিরে এসেছে দীর্ঘদিনের হারানো নিরাপত্তা বোধ।

​দায়িত্ব গ্রহণের পরপরই (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম নগরীর গুরুত্বপূর্ণ ‘হটস্পট’ হিসেবে পরিচিত গাঙ্গিনার পাড়, চরপাড়া মোড়, টাউন হল এবং রেলস্টেশন সংলগ্ন এলাকাগুলোতে পুলিশের বিশেষ টহল ও সাদা পোশাকে নজরদারি কয়েক গুণ বৃদ্ধি করেন, মূলত তার এই কঠোর অবস্থানের কারণেই গত কয়েক সপ্তাহে নগরীতে বড় ধরনের কোনো চুরি বা ছিনতাইয়ের ঘটনা ঘটেনি বললেই চলে, চুরি-ছিনতাইয়ের মূলে থাকা কিশোর গ্যাং কালচার এবং মাদক সিন্ডিকেট নির্মূলে তিনি ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছেন, একের পর এক ঝটিকা অভিযানে চিহ্নিত অপরাধীদের আইনের আওতায় আনায় নগরীর অপরাধমূলক নেটওয়ার্ক পুরোপুরি ভেঙে পড়েছে।

​শুধু অপরাধ দমনই নয়, বরং সাধারণ মানুষের জন্য থানার দরজা সবসময় খোলা রেখে জনবান্ধব পুলিশিংয়ের এক অনন্য উদাহরণ তৈরি করেছেন এই কর্মকর্তা, জিডি বা অভিযোগ নিয়ে আসা ভুক্তভোগীদের সাথে তার আন্তরিক ব্যবহার এবং দ্রুত আইনি পদক্ষেপ গ্রহণের বিষয়টি এখন শহরজুড়ে প্রশংসিত, সাধারণ পথচারী ও ব্যবসায়ীরা বলছেন, আগে সন্ধ্যার পর মূল্যবান সামগ্রী নিয়ে রাস্তায় বের হতে যে ভয় কাজ করত, এখন মোড়ে মোড়ে পুলিশের সরব উপস্থিতি সেই আতঙ্ক দূর করেছে।

​এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, “শান্তির শহর ময়মনসিংহকে কোনোভাবেই অপরাধীদের অভয়ারণ্য হতে দেওয়া হবে না, আমরা চাই প্রতিটি নাগরিক যেন দিন কিংবা রাত সব সময়ই নির্ভয়ে চলাচল করতে পারেন, পুলিশের এই বিশেষ অভিযান এবং কড়া নজরদারি আগামীতেও অব্যাহত থাকবে, জনগণের পূর্ণ সহযোগিতা থাকলে ময়মনসিংহকে একটি আদর্শ ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park