1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
এস. সরফুদ্দিন আহম্মেদ সেন্টুর সাথে সৌজন্য সাক্ষাৎ করে উজিরপুর থানা শ্রমিক দল - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রাম রাজারহাটে প্রকল্প বাস্তবায়নে শতভাগ স্বচ্ছতা চান ইউএনও শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সদস্য সচিব এর বিরুদ্ধে হয়রানিমূলক মামলায় ,জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নিন্দা ও প্রতিবাদ সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নারীর মৃ\ত্যু। নাটোরের নলডাঙ্গায় দেড় কোটি টাকা নিয়ে উধাও স্বর্ণ ব্যবসায়ী দম্পতি বিচারের দাবীতে ভুক্তভোগীদের মানববন্ধন। পাবনা জেনারেল হাসপাতালে রোগীর কেবিনে সন্দেহজনকভাবে প্রবেশ, আটক যুবক দিনভর অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে আগামীকাল সেন্টমার্টিন যাচ্ছে একটি জাহাজ বাকেরগঞ্জের কৃতিসন্তান ড. এস.এম. মাহফুজুর রহমান বরিশাল জেলা জামায়াতের নতুন আমীর ২৪৮ বছরের ইতিহাসে যুক্তরাষ্ট্রে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল-সাইয়েদ মিলল না অনুমতি, টিকিট কেনার পরও বৃহস্পতিবার যাওয়া যাচ্ছে না সেন্টমার্টিন চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভৈরব নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

এস. সরফুদ্দিন আহম্মেদ সেন্টুর সাথে সৌজন্য সাক্ষাৎ করে উজিরপুর থানা শ্রমিক দল

এস এম গোফরান
  • প্রকাশের সময় : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২০ বার পঠিত

এস এম এ গোফরান
স্টাফ রিপোর্টার

বরিশাল ২ আসন ( উজিরপুর – বানরিপাড়া ) এর মাটি ও মানুষের আস্থা ভাজন গণনেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় সদস্য এবং বরিশাল জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও উজিরপুর থানা জাতীয়তাবাদী দল বিএনপি’র আহবায়ক এস.সরফুদ্দিন আহমেদ সেন্টুর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন উজিরপুর থানা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি মোঃ সোলায়মান খান ( হাইয়ুম ) সহ অন্যান্য নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

শনিবার ( ৭ই সেপ্টেম্বর ) রাত ৮ ঘটিকায় জাতীয়তাবাদী শ্রমিক দল বিএনপি’র উজিরপুর থানার সভাপতি মোঃ সোলায়মান খান হাইয়ুম সহ অন্যান্য নেতা-কর্মীদের সাথে বৈঠক করেন এস.সরফুদ্দিন আহমেদ সেন্টু।

এ সময় তিনি উজিরপুর থানা জাতীয়তাবাদী শ্রমিক দলের বর্তমান সার্বিক পরিস্থিতি জানতে চাইলেন তখন শ্রমিক দলের ওয়ার্ড থেকে শুরু করে থানা পর্যায়ের শ্রমিক দলের সকলের কাছ থেকে তাদের সুখ দুঃখের কথা বলেন এবং তারা তাদের উজিরপুর থানা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি মোঃ সোলায়মান খান হাইউম কেই চায় কারণ তাদের সুখে দুঃখে সব সময় তিনি ছায়ার মতো পাশে থেকে কাজ করেন।

তখন সেখানে বরিশাল জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের উচ্চ পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন তারাও মোঃ সোলায়মান খান হাইউম দলের জন্য যে ত্যাগ কথা তুলে ধরে বলেন সে দলের ক্লান্তি লগ্নে উজিরপুর থানা জাতীয়তাবাদী শ্রমিক দল এর হাল ধরেন এবং অবৈধ আওয়ামী লীগ সরকারের আমলে দীর্ঘদিন কারাবদ্ধ ছিলেন মোঃ সোলায়মান খান হাইউম।

এস.সরফুদ্দিন আহমেদ সেন্টু দলের সকল নেতা কর্মীদের উদ্দেশ্য করে বলেন উজিরপুর আমার বানরিপাড়াও আমার তোমরা একটি কথা মনে রাখবে আমি কখনো অন্যায় করিনি এবং অন্যায়কে আশ্রয় দেইনি সুতরাং তোমরা কখনো অন্যায়ের সাথে আপোষ করবে না আমি সব সময় তোমাদের পাশে ছিলাম এবং সব সময় থাকবো । তিনি আরো বলেন যারা লুটপাট করে অন্যায় ভাবে মানুষের প্রতি অবিচার করে ওই সমস্ত ব্যক্তিরা কখনোই জাতীয়তাবাদী দল বিএনপিতে আশ্রয় পাবে না একথা বলে তিনি তার কথা শেষ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park