1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ গ্রেফতার ১৫ - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
বিটেশ্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন বিএনপি নেতা আব্দুল আওয়াল ‎ উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ গ্রেফতার ১৫ সাতক্ষীরার ব্যতিক্রমী এক আশ্রয়স্থল: একরত্তি দুই গাছে আশ্রয় নিয়েছে শত শত চড়ুই পাখি! মহারাজা প্রতাপাদিত্যের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল; নেপথ্যে লক্ষ্মীকান্ত গঙ্গোপাধ্যায় :- আল-হেরা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর উদ্যোগে ঝিনাইদহ দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ময়মনসিংহ সদর পৌর ভূমি অফিসের নায়েবকে প্রত্যাহারে ৭ দিনের আলটিমেটাম, সাংবাদিকদের কঠোর আন্দোলনের হুঁশিয়ারি অন্নদাতার আর্তনাদ অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান মন্ত্রী জাহিদ হোসেনের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে মাছ চাষে স্বাবলম্বী হচ্ছে গাঁওকান্দিয়া বাজার মসজিদ পাঁচবিবির আদিবাসী পল্লীতে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ গ্রেফতার ১৫

মোঃ বেলাল হোসেন, স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জঃ
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ১৭ বার পঠিত

মোঃ বেলাল হোসেন স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের পৌর সাধারণ সম্পাদক আলী হোসেন লুলুসহ বিভিন্ন মামলার ১৫ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৩ নভেম্বর) রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের ৮ জন নেতাকর্মী, আদালতের ওয়ারেন্টভুক্ত ৩ জন এবং বিভিন্ন মামলার অন্যান্য আসামি রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আইনশৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগে ৮ জন নেতাকর্মীসহ মোট ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। উল্লাপাড়ার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park