1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
উল্লাপারায় বিএনপি নেতা আজাদ হোসেনের আগমনে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন  পাঁচবিবির আয়মা রসুলপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের উদ্বোধন মতামত: বাংলার মহাজনী ব্যবস্থা ও সমাজে এর প্রভাব  তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি। সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা ময়মনসিংহ জেলা পুলিশের ডিআই-১ জসীম উদ্দিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা

উল্লাপারায় বিএনপি নেতা আজাদ হোসেনের আগমনে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠিত

উল্লাপাড়া প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ৩২৩ বার পঠিত

মো:কোরবান আলী রিপন, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উল্লাপাড়া উপজেলার সাবেক সদস্য সচিব আজাদ হোসেন বলেন আমার ওপর যারা হামলা করেছেন তাদের কে ক্ষমা করে দিলাম।

আল্লাহর কাছে তাদের হেদায়েতের জন্য প্রার্থনা করছি। হিংসা প্রতিহিংসা নয় মাইর এর বদলে মাইর নয়। সবাই সম্প্রতির রাজনীতি করি।

গত ১৭ এপ্রিল উল্লাপাড়া থানা ফটকের সামনে জামায়াত নেতা হাফিজুর ইসলাম হাতুড়ি দিয়ে বিএনপি নেতা আজাদ হোসেন মাথায় আঘাত করে গুরুতর আহত করে। পরে দীর্ঘ ২০ দিন চিকিৎসা শেষে গতকাল বুধবার বিকেলে উল্লাপাড়ায় আসলে বিএনপির নেতাকর্মীরা গণসংবর্ধনার আয়োজন করেন।

উল্লাপাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে গণসংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল ওহাবের সভাপতিত্বে এসময় আজাদ হোসেন তার ওপর হামলাকারীদের উদ্দেশ্যে বলেন

আমি আপনাদের বাবার বয়সী মানুষ আমার ওপর কিভাবে আপনারা হামলা করতে পারলেন? তিনি জামায়াতের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন আপনাদের দল কি মানুষের ওপর আঘাত করতে শেখায়? এটা কি মানুষ করতে পারে? আপনাদের এমন আচরণে সাধারণ মানুষ মুখ ফিরিয়ে নিবে। এই সংবর্ধণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি কেএম শরফুদ্দিন মঞ্জু, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুর রাজ্জাক, জেলা স্বোচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বাবলু, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম মোস্তফা, সদস্য সচিব নিকসন কুমার আমিন, পৌর বিএনপি সাবেক সাংগঠনিক গোলাম আউলিয়া, সাবেক সদস্য সচিব পৌর বিএনপি ওবাইদুল ইসলাম মাহবুব, উপজেলা ছাত্রদলের সভাপতি রিসায়াত করিম নয়ন, সদস্য সচিব আমিরুল ইসলাম, পৌর ছাত্রদলের আহবায়ক ইলিয়াস কাওসার সহ প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park