1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
উলিপুরের ফুলবাবু দাসের পরিবারের পাশে দাড়ালেন সাফা গ্রুপের চেয়ারম্যান ও বায়ান্নর আলোর প্রকাশক আব্দুস সোবহান। - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
আবারও উত্তাল গাজীপুরের পোষাক শ্রমিক, সর্বনিম্ন ৩০ হাজার টাকা বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয়, ঢাকা। বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরপুর জেলা শাখার আয়োজনে প্রার্থনা সভা আয়োজন করা হয়। কুমিল্লায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের প্রথম আলোচনা সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জের শাহজাদপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ। সিরাজগঞ্জে আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিজিবির জোরালো অভিযান: স্বর্ণ ও মাদকসহ আটক ৩, রিজিয়নের জব্দ ৫২ কোটি টাকা আগের নির্যাতনের মামলায় আপস, ফের নির্যাতনের অভিযোগে প্রাণ গেল গৃহবধূর নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান

উলিপুরের ফুলবাবু দাসের পরিবারের পাশে দাড়ালেন সাফা গ্রুপের চেয়ারম্যান ও বায়ান্নর আলোর প্রকাশক আব্দুস সোবহান।

আব্দুল হাকিম সবুজ
  • প্রকাশের সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ২২১ বার পঠিত

আব্দুল হাকিম সবুজ
উলিপুর,কুড়িগ্রাম প্রতিনিধি।

কুড়িগ্রাম সদর হাসপাতালে নার্স ও চিকিৎসকের অবহেলায় গত ৩০শে জুলাই রাত ১১টায় মারা যান উলিপুর উপজেলার ধামশ্রেণী ইউনিয়নের নাওডাঙ্গা গ্রামের সুখ চরণ দাসের পুত্র ফুলবাবু দাস।

এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ও দৈনিক বায়ান্নর আলো পত্রিকা সহ বিভিন্ন প্রিন্ট মিডিয়ায় সংবাদ প্রকাশিত হলে  সমালোচনার ঝড় উঠে।অমানবিক এই বিষয় টি বায়ান্নর আলোর পত্রিকার প্রকাশকের দৃষ্টিগোচর হলে তিনি তাৎক্ষণিকভাবে তার নিজস্ব ফেসবুক আইডি থেকে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।পরে ফুলবাবু দাসের পরিবারের পাশে দাড়ানোর ঘোষণা দেন।এরই ধারাবাহিকতায় রবিবার ১০ই আগস্ট সকাল ৭:৩০টা সাফা গ্রুপের চেয়ারম্যান ও বায়ান্নর আলো পত্রিকার প্রকাশক আব্দুস সোবহান ধামশ্রেণী ইউনিয়নের  নাওডাঙ্গা গ্রামে  ফুলবাবু দাসের বাড়িতে যান।আব্দুস সোবহান কে কাছে পেয়ে ফুলবাবু দাসের বৃদ্ধ বাবা মা আবেগ আপ্লূত হয়ে কান্নায় ভেঙে পড়েন,এসময় আব্দুস সোবহান তাদের বুকে নিয়ে সান্তনা দেন।ছেলেকে হারিয়ে পাগলপ্রাণ বাবা মা একদম দিশেহারা।পরিবারের উপার্জক্ষম সন্তানকে হারিয়ে অধিক সুখে কাতর হয়ে গেছেন ফুলবাবুর বাবা মা।ফুলবাবুর বাবা মা যে ঘরটি তে থাকেন সেই ঘরের টিনও ছেদা হয়ে গেছে,একটু বৃষ্টি হলেই ঘরের চাল ফুটো দিয়ে পানি পড়ে।তাদের এহেন দুর্দশা দেখে ঘরের চাল ঠিক করার জন্য তিনি নিজ অর্থায়নে দুই বান্ডিল টিন প্রদান করেন।পাশাপাশি উলিপুর উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমারের কাছে ওই পরিবারের করুণ পরিণতির কথা তুলে ধরলে উলিপুর উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার ভুক্তভোগী পরিবার কে দুই বান্ডিল টিন ও নগদ ছয় হাজার টাকা দেওয়া হবে বলে নিশ্চত করেন।এছাড়াও মাদকের করাল গ্রাস থেকে কিশোর সমাজ কে রক্ষা করতে খেলাধূলায় তাদের ব্যস্ত রাখতে ধরনীবাড়ী ইউনিয়নের ৫ নং ও ৯নং ওয়ার্ডে ৫ টি ফুটবল বিতরণ করেন।

সাংবাদিকের এক প্রশ্নের জবাবে আব্দুস সোবহান বলেন আমার এই অগ্রযাত্রা চলমান থাকবে।আমার উলিপুর উপজেলার একজন মানুষও যেন বিনা চিকিৎসায়  মারা যায় সেই ব্যবস্থাই করবো।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park