1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
উলিপুরে আ.লীগের দোসর জয়নাল আবেদীনের প্রতারণা ও জমি জবরদখলের অভিযোগে সাংবাদিক সম্মেলন - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গায় বিজিবির জোরালো অভিযান: স্বর্ণ ও মাদকসহ আটক ৩, রিজিয়নের জব্দ ৫২ কোটি টাকা আগের নির্যাতনের মামলায় আপস, ফের নির্যাতনের অভিযোগে প্রাণ গেল গৃহবধূর নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড

উলিপুরে আ.লীগের দোসর জয়নাল আবেদীনের প্রতারণা ও জমি জবরদখলের অভিযোগে সাংবাদিক সম্মেলন

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৮ বার পঠিত

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নের বামনাছড়া এলাকায় জমি জবরদখলের অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগের দোসর প্রভাবশালী নেতা মো. জয়নাল আবেদীনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী সুরভী বেগম ২৫শে সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১:০০ টায় উলিপুর রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন।

সংবাদ সম্মেলনে সুরভী বেগম অভিযোগ করে বলেন, তার স্বামী অসুস্থ অবস্থায় নিজের মালিকানাধীন প্রায় ৭৫ শতক জমি তার নামে লিখে দেন।পাশাপাশি পৈত্রিক সূত্রে পাওয়া আরও ৪৫ শতাংশ জমিও তার নামে দলিল করে দেন।
পরবর্তীতে পারিবারিক সমঝোতার মাধ্যমে তিনি ওই জমি তার বড় ননদ চামেলি বেগমের স্বামী মো. জয়নাল আবেদীনের কাছে ৫০ লক্ষ টাকায় বিক্রি করেন।

চুক্তি অনুযায়ী প্রথমে ৫ লক্ষ টাকা দেওয়া হলেও বাকি টাকা আর পরিশোধ করেননি জয়নাল আবেদীন।
বরং সময়ক্ষেপণ করে আরও জমি লিখে দিলে পুরো টাকা পরিশোধ করা হবে বলে প্রতিশ্রুতি দেন।কিন্তু প্রতিশ্রুতি ভঙ্গ করে টাকা না দেওয়ার নানা রকম টালবাহানা শুরু করেন।
যা আজ অব্দি পুরা টাকা দেননি।
ভুক্তভোগীর প্রদত্ত নথি অনুসারে জমি দাবি করেন 

দলিল নং: ৫৭৪১দলিল তারিখ: ২৯/০৮/২০১৯ ইং

আর.এস দাগ নং–৩১৬৩,৩০৬১,৩০৮৮,২০৭০ 

সব মিলিয়ে ভুক্তভোগীর নামে দলিলভুক্ত জমির পরিমাণ প্রায় ৭৫ শতক।

সুরভী বেগম জানান, জয়নাল আবেদীন অতীতে ক্ষমতাসীন আওয়ামী লীগের ঘনিষ্ঠ ছিলেন এবং রংপুরের পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (PGCB)-এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতির দায়িত্ব পালন করেন।।
সেই পরিচয় ব্যবহার করে তিনি স্থানীয়ভাবে অনেক প্রভাব খাটাচ্ছেন।

ভুক্তভোগী অভিযোগ করেন, জমি দখল প্রক্রিয়ায় জয়নাল আবেদীনের সঙ্গে সক্রিয়ভাবে সহযোগিতা করছেন আ. হাই, আবু মিয়া, লাল মিয়া, রাজু, মোছা. চামেলি বেগম ও শেপালি বেগম।

সংবাদ সম্মেলনে সুরভী বেগম বলেন,আমার স্বামী জমি আমার নামে লিখে দিয়েছিলেন।আমি সেই জমি বিক্রি করেছি, কিন্তু পুরো টাকা এখনও পাইনি।
এখন উল্টো আমার বড় ননদ চামেলি বেগমের স্বামী জয়নাল আবেদীন রাজনৈতিক প্রভাব খাটিয়ে আমার জমি জবরদখল করতে চাইছে। 

এ বিষয়ে তিনি উলিপুর থানায় অভিযোগ দিলেও এখন পর্যন্ত কোনো প্রতিকার পাননি।

স্থানীয়রা জানান,
জমিটি সুরভী বেগমের নামে দলিলভুক্ত। তবুও রাজনৈতিক ও সামাজিক প্রভাব খাটিয়ে দখলের চেষ্টা চলছে।এতে এলাকায় উত্তেজনা ও আতঙ্ক সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী পরিবার দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
স্থানীয় সচেতন মহলও বলছে, ন্যায্য অধিকার রক্ষায় আইনি ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ জরুরি, নইলে এ ধরনের দখলবাজি আরও বৃদ্ধি পাবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park