1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ঈশ্বরগঞ্জ-আঠারবাড়ী সড়কের উন্নয়ন কাজ দ্রুত সম্পন্ন করার দাবীতে মানববন্ধন - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

ঈশ্বরগঞ্জ-আঠারবাড়ী সড়কের উন্নয়ন কাজ দ্রুত সম্পন্ন করার দাবীতে মানববন্ধন

শাহ আলম কৌশিক, ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ):
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ৯৬ বার পঠিত

 

ময়মনসিংহ ঈশ্বরগঞ্জের আঠারবাড়ী-ঈশ্বরগঞ্জ মহাসড়কের ১৫ কিলোমিটার সড়কের নির্মান কাছের ৩ কিলোমিটার সড়কের উন্নয়ন কাজের কোন অগ্রগতি নেই। উন্নয়নপ্রকল্পের মেয়াদ শেষ হয়ে গিয়েছে এমতাবস্থায় সড়কের কাজ ঝুলে রয়েছে দীর্ঘ দিন ধরে। প্রতিনিয়ত দুর্ঘটনায় পরতে হচ্ছে পাথ যাত্রীদের।
বুধবার (১৬ এপ্রিল) সকালে এলাকার সর্বস্তরের মানুষ দ্রুত সময়ের মধ্যে রাস্তার অসম্পূর্ণ কাজ বাস্তবায়ন করার জন্য স্থানীয় ব্যবসায়ী, রাজনৈতিক,সামাজিক মান্যগণ্য ব্যাক্তির্বগগণ এ মানববন্ধন কর্মসূচি পালন করে।
স্থানীয় বাসিন্দা সোহেল মিয়া বলেন, ২০২২ সালে এই রাস্তার কাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো কাজ শেষ হয়নি। দ্রুত সময়ের মধ্যে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য পরিশোধ করে রাস্তার কাজ বাস্তবতা চাই।
নিরাপদ সড়ক চাই ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি নূর হোসাইন কাঞ্চন বলেন, দ্রুত সময়ের মধ্যে আমাদের এই রাস্তার কাজ শেষ করা না হলে প্রয়োজনে কঠোর অবস্থানে যাবো।
উল্লেখ্য, আঠারবাড়ী থেকে ঈশ্বরগঞ্জ পর্যন্ত ১৫ কিলোমিটার সড়ক নির্মাণে ২০২০ সালের মার্চে কার্যাদেশ দেওয়া হয়। ১১৫ কোটি ৫৯ লাখ টাকা ব্যয়ে নির্মাণকাজ ২০২২ সালের জুনে সম্পন্ন করার কথা ছিল। সড়কটির অন্য অংশে কাজ শেষ হলেও ঈশ্বরগঞ্জ পৌরসভা অংশে অন্তত ৩ কিলোমিটারজুড়ে কাজ করা যাচ্ছে না। অধিগ্রহণের ক্ষতিপূরণের টাকা না পেয়ে জমি ছাড়তে না চাওয়ায় আটকে আছে সেখানে নির্মাণকাজ। সড়কটির কাজ শেষ না হওয়ায় দিন দিন বাড়ছে মানুষের ভোগান্তি। অধিগ্রহণ জটিলতার কারণে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করতে না পারায় অব্যাহতি চেয়ে সড়ক বিভাগের কাছে আবেদন করেছিল। কিন্তু সড়ক বিভাগ আবেদন প্রত্যাখ্যান করে ওই ঠিকাদারি প্রতিষ্ঠান দিয়েই কাজ করানোর সিদ্ধান্ত নেয়। উপজেলার সোহাগি ইউনিয়ন ও ঈশ্বরগঞ্জ পৌর এলাকা কিছু অংশের কাজ দীর্ঘ সময় ধরেও সড়কের কাজ শেষ না হওয়ায় ভোগান্তির কবলে পড়তে হচ্ছে চালক ও যাত্রীদের। ধুলোবালিতে নাকাল মানুষের জনজীবন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park