1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মাজহারুল ইসলাম বুলবুল - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মাজহারুল ইসলাম বুলবুল

মামুন হাসান: বিশেষ প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ জুন, ২০২৫
  • ৩৩৮ বার পঠিত


মামুন হাসান: বিশেষ প্রতিনিধি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ভালুকা উপজেলার সকল নাগরিককে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম বুলবুল ।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,ঈদুল আজহা আমাদের জন্য আনন্দ,ভালোবাসা ও সম্প্রীতির বার্তা নিয়ে আসে। এই পবিত্র দিনে আমরা যেন পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে একে অপরের সুখ-দুঃখ ভাগাভাগি করে নিই। তিনি আরো বলেন ভালুকাবাসীর
সার্বিক উন্নতি ও কল্যাণ কামনা করছি। ঈদের এই শুভক্ষণে সকলের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বর্ষিত হোক—এই কামনা করি। মাজহারুল ইসলাম বুলবুল ঈদের আনন্দকে সমাজের সকল স্তরের মানুষের মধ্যে ছড়িয়ে দিতে গরিব ও দুঃস্থদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। তাঁর মতে, “ঈদের প্রকৃত আনন্দ তখনই পরিপূর্ণ হয়, যখন সবাই এতে সমানভাবে অংশ নিতে পারেন। এদিকে ঈদের সময় নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্কতা অবস্থান রয়েছে বলে জানান তিনি। পবিত্র ঈদ আমাদেরকে শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। হিংসা-বিদ্বেষ ও হানাহানি ভুলে মানুষ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়। ধনী-গরিব নির্বিশেষে সবার জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে ঈদ। তাই ভেদাভেদ ভুলে এক কাতারে এসে কাঁধে কাঁধ মিলিয়ে আনন্দ ভাগাভাগি করার আহ্বন জানান তিনি।
ভালুকা বাসীর আনন্দের সঙ্গে ঈদ পালন করুক- এ আশাবাদ ব্যক্ত করে বলেন দল, মত নির্বিশেষে সবাই মিলে ঈদ উৎসব পালন করবো।
মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রাণপ্রিয় ভালুকা বাসীর উত্তরোত্তর উন্নতি, সমৃদ্ধি ও অব্যাহত শান্তি কামনা করেন তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park