1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ঈদ শুভেচ্ছা পোস্টার লাগানো কে কেন্দ্র করে ছাত্রদলের উপর ছাত্রলীগের হামলা, আহত ৭ - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন  পাঁচবিবির আয়মা রসুলপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের উদ্বোধন মতামত: বাংলার মহাজনী ব্যবস্থা ও সমাজে এর প্রভাব  তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

ঈদ শুভেচ্ছা পোস্টার লাগানো কে কেন্দ্র করে ছাত্রদলের উপর ছাত্রলীগের হামলা, আহত ৭

মেহেদী হাসান
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ১৭২ বার পঠিত

মো:মেহেদী হাসান
পিরোজপুর জেলা প্রতিনিধি।

ঈদ শুভেচ্ছা পোস্টার লাগানোর সময় ছাত্রদল কর্মীদের ওপর ছাত্রলীগের হামলা, আহত ৭
পিরোজপুরের কাউখালীতে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিনের ঈদ শুভেচ্ছার পোস্টার লাগানোর সময় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের হামলার ঘটনা ঘটেছে। এতে সাতজন আহত হয়েছেন।
‎
‎শুক্রবার (২৮ মার্চ) রাত ৯টার দিকে কাউখালি উপজেলার ৫ নম্বর শিয়ালকাঠি ইউনিয়ন পরিষদের সামনে এ হামলার ঘটনা ঘটে।
‎
‎আহতরা হলেন- ঢাকা মহানগর (উত্তর) ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম সুমন, উপজেলার ৫ নম্বর শিয়ালকাঠি ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জোবায়ের হোসেন, কাউখালি উপজেলা ছাত্রদলের সদস্য বেল্লাল হোসেন, ৫ নম্বর শিয়ালকাঠি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের প্রস্তাবিত সভাপতি মফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. রিয়াজ, ছাত্রদল কর্মী নাইম আকন, সেচ্ছাসেবক দল কর্মী মেহেদী হাসান এবং অটোরিকশা চালক কাওসার হোসেন।
‎
‎স্থানীয় সূত্রে জানা যায়, কাউখালীতে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতার পোস্টার লাগানোর সময় উপজেলা ছাত্রদলের নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে পাঠায়।
‎
‎আহত ঢাকা মহানগর (উত্তর) ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম বলেন, আমার রাত ৯টার দিকে কাউখালি উপজেলার ৫ নম্বর শিয়ালকাঠি ইউনিয়ন পরিষদের সামনের দেয়ালে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন ভাইয়ের ঈদ শুভেচ্ছার পোস্টার লাগাচ্ছিলাম। এসময় কাউখালী উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং শিয়ালকাঠি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিদ্দিক গাজীর নেতৃত্বে ঢাকার খিলগাঁও উপজেলার ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি রহমত রারি, কাউখালি উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি রাসেল রারি, কাউখালি উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি শামিম রারি, আওয়ামী লীগ কর্মী রফিকুল ইসলামসহ বেশ কয়েকজন আমাদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এসময় আমাদের অটোরিকশা চালকসহ সাতজন আহত হই। আমরা এই হামলার সঠিক তদন্ত ও দোষীদের বিচার দাবি করছি।
‎
‎পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রমজান আলী বলেন, আহতদের মধ্যে চারজনকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
‎
‎পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতার পোস্টার লাগানোর সময় ছাত্রলীগ ও আওয়ামী লীগের একদল সন্ত্রাসী হামলা করে ছাত্রদলের বেশ কিছু নেতাকর্মীকে আহত করেছে। আমরা সন্ত্রাসীদের গ্রেপ্তার ও এর বিচার কামনা করছি।
‎
‎এ বিষয়ে কাউখালী থানার ওসি মো. সোলায়মান বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় একজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park