1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ইউসুফপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে আলোচনা সভা এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন  পাঁচবিবির আয়মা রসুলপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের উদ্বোধন মতামত: বাংলার মহাজনী ব্যবস্থা ও সমাজে এর প্রভাব  তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি।

ইউসুফপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে আলোচনা সভা এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত

মৌসুমি দাস
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ৯৫ বার পঠিত

মৌসুমী দাস, স্টাফ রিপোর্টার রাজশাহীঃ

রাজশাহীর চারঘাট উপ‌জেলার ইউসুফপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা, ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় পদ্মা টেকনিক্যাল এন্ড বিএম কলেজ মাঠে।

বুধবার (২৬ মার্চ) বিকেল ৫ টায় ইউসুফপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি জনাব মোঃ আব্দুর রাজ্জাক সঞ্চালনায় ও ইউনিয়ন আমীর জনাব মোঃ মহিদুল ইসলাম শামীম এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও রাজশাহী-৬ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্যপ্রার্থী জননেতা অধ্যক্ষ মোঃ নাজমুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাটাখালী থানা জামায়াতের আমীর জনাব অধ্যাপক মোঃ জালাল উদ্দিন, চারঘাট উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ সুফেল রানা, কাটাখালী পৌরসভা জামায়াতের আমীর জনাব মোঃ আজিজুল আলম, জামায়াত নেতা জনাব মোঃ আঃ হাই, আব্দুর রহমান সুমন, মিঠু আহমেদ, তৌকির আহমেদ বাপ্পী, আসিফ মাহমুদ, শাহিন আলম, মাহফুজুর রহমান, হাসান মাহমুদ, হাফেজ আক্কাস সহ ইউনিয়ন জামায়াতের সকল স্তরের নেতৃবৃন্দ।

স্বাধীনতা সংগ্রামের বীর শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং শহীদদের স্বপ্নের ক্ষুধা, দারিদ্র মুক্ত বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য সকলকে এক সাথে কাজ করার আহবান জানান। সম্মানিত অতিথিবৃন্দ স্বাধীনতার মাসে আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তুলে মানবিক বাংলাদেশ গড়তে এগিয়ে আসার প্রত্যায় ব্যাক্ত করেন। সম্মানিত প্রধান অতিথি স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী সকলের জন্য মহানরবের নিকট কল্যান কামনা করে দোয়া করেন।

সম্মানিত অতিথিবৃন্দ যথাযথ সম্মানের সাথে রমাযানের সিয়াম সাধনার মাধ্যমে তাকওয়াপূর্ণ জীবন গঠনের আহ্বান জানান। ২০২৪ এর আগষ্ট বিপ্লবে দেশবাসী যেভাবে বুক চিতিয়ে জীবন দিয়ে দেশের সারভৌমত্ব রক্ষা করেছেন ঠিক তেমনিভাবে আগামীর বাংলাদেশে একটি কল্যাণকর ইসলামী রাষ্ট্র গঠনে ভূমিকা রাখার জন্যে প্রস্তুতি গ্রহণ করতে হবে। সম্মানিত অতিথিবৃন্দ বলেন আপনারা ইসলামের সম্পদ কিন্তু আজকের সমাজ নেশা ও ব্যভিচারে লিপ্ত হয়ে তাদের সম্ভবনাময় তারুণ্যকে ধ্বংস করে দিচ্ছে। এই পথহারা জনাতাকে সঠিক পথের দাওয়াত দানের মাধ্যমে আগামীতে ইসলামী আন্দোলনে কাজে লাগাতে হবে। সমাজের সকল অন্যায় ও অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানের আহ্বান জানিয়ে ইফতার মাহফিলের সার্বিক সাফাল্য কামনা করেন এবং ইউসুফপুর ইউনিয়ন বাসীর প্রতি কৃতজ্ঞতা জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park