1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
আশা শুনির বন্যদুর্গত মানুষের মাঝে বাংলাদেশ নৌবাহিনীর চিকিৎসা সেবা ও ত্রান বিতরণ। - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি। সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা ময়মনসিংহ জেলা পুলিশের ডিআই-১ জসীম উদ্দিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী: ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’ দুর্গাপুরে পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্গাপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিক শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির

আশা শুনির বন্যদুর্গত মানুষের মাঝে বাংলাদেশ নৌবাহিনীর চিকিৎসা সেবা ও ত্রান বিতরণ।

জামাল উদ্দিন
  • প্রকাশের সময় : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ১৯৯ বার পঠিত

স্টাফ রিপোর্টার মোঃ জামাল উদ্দিন সাতক্ষীরা

৬ই এপ্রিল রবিবার ২০২৫
সাতক্ষীরার আশা শুনি উপজেলার
আনুলিয়ায় দুর্গত মানুষের মাঝে বাংলাদেশ নৌবাহিনীর জরুরী চিকিৎসা সেবা প্রদান ও ত্রান বিতরণ করা হয়েছে। আশাশুনি উপজেলার আনুলিয়া বিছট গ্রামের খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ ভাঙ্গনের ফলে ক্ষতিগ্রস্ত পানিবন্দি মানুষের মাঝে জরুরি ত্রাণ ও চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে।

বাংলাদেশ নৌবাহিনী খুলনা অঞ্চলের সার্বিক সহযোগিতা ও পরিচালনায় এ কর্মসূচি পালন করা হয়। দ্বিতীয় দফায় ৬ এপ্রিল রবিবার বেলা বারটায় আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের নয়াখালী ও বিছট এলাকায় এসব ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয় দুর্ভোগ ও সংকটকালে জনগণের পাশে থাকা শুধু দায়িত্ব নয়, এটি বাংলাদেশ নৌবাহিনীর এক দৃঢ় অঙ্গীকার।

উল্লেখ্য, মুসলিম সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতরের দিন গত ৩১ মার্চ বেলা ১২ টায় আশাশুনির উপজেলার আনুলিয়ায় বিছট গ্রামের খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ ধ্বংসে ডেবে যায় এবং পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ ভেঙ্গে কয়েকটি গ্রাম প্লাবিত হয়। আকস্মিক এ প্লাবনে এলাকার বসবসের ঘর বাড়ি বিধ্বস্ত হয়।

শতশত চিংড়ি ঘের, বোরো ধানের আবাদি ফসল নষ্ট বিস্তীর্ণ নিন্মাঞ্চল পানির নিচে তলিয়ে যায়। ফলে অনেক মানুষ পানিবন্দি অবস্থায় দুর্বিষহ জীবন অতিবাহিত করতে থাকে। মানবিক এ পরিস্থিতিতে বাংলাদেশ নৌবাহিনী জনগণের দুঃখ দুর্দশা লাঘবে এগিয়ে এসেছে।

নৌবাহিনীর ত্রাণ ও মেডিকেল দল খাদ্য সহায়তা, চিকিৎসাসেবা ও প্রযোজনীয় সামগ্রী ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে বিতরণ করছে। দ্বিতীয় দফায় ২৫০ পরিবারের মাঝে এসব ত্রাণ ও চিকিৎসা সহায়তা প্রদান করা হয়। খাদ্য সামগ্রির মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, চিনি, বিশুদ্ধ পানি, বিশুদ্ধ পানির জ্যারিকেন, ঔষধ, খাবার স্যালাইন, বিভিন্ন রকমের শুকনো খাবার, মোমবাতি, দিয়াশলাই ইত্যাদ সামগ্রী বিতরণ করেনঃ।।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park