1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
আল ইহসান ফাউন্ডেশন যেনো এক টুকরো স্বর্গ, বেকিনগর দক্ষিন পাড়া, রায়পুর, দাউদকান্দি, কুমিল্লা - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গায় বিজিবির জোরালো অভিযান: স্বর্ণ ও মাদকসহ আটক ৩, রিজিয়নের জব্দ ৫২ কোটি টাকা আগের নির্যাতনের মামলায় আপস, ফের নির্যাতনের অভিযোগে প্রাণ গেল গৃহবধূর নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড

আল ইহসান ফাউন্ডেশন যেনো এক টুকরো স্বর্গ, বেকিনগর দক্ষিন পাড়া, রায়পুর, দাউদকান্দি, কুমিল্লা

আরিফুল ইসলাম পাঠান,কুমিল্লা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫০৯ বার পঠিত

আরিফুল ইসলাম পাঠান,
সমাজ হচ্ছে একটা শৃঙ্খলাবদ্ধ সংগঠনের মতো, যেখানে বিভিন্ন শ্রেণি, ধর্ম, পেশা, বয়স এবং চিন্তাধারার মানুষ একসঙ্গে বসবাস করে। ভৌগোলিক অবস্থান সমাজের ওপর দারুণ প্রভাব ফেলে, তাই অঞ্চলভেদে সমাজ ব্যবস্থার পার্থক্য দেখা যায়। সমাজের সদস্যদের মননের উন্নয়ন কিংবা অবনতির ওপরেও সমাজের অবস্থা নির্ভর করে। আবার কোনো সমাজের গতি–প্রকৃতি কেমন হবে তা নির্ভর করে ওই সমাজের যুবক বা তরুণ শ্রেণির মানসিকতা কীভাবে বেড়ে উঠছে।
আল ইহসান ফাউন্ডেশন কাজ করে সমাজের বিভিন্ন অঙ্গ–প্রত্যঙ্গের উন্নয়ন, প্রচার–প্রসার এবং সমাজে নতুন কিছু উদ্ভাবনের জন্য কাজ করে থাকে, যার মূল চালিকাশক্তিই থাকে তারুণ্য। বর্তমানে সমাজের মানুষের উন্নয়নে দলবদ্ধভাবে কাজ করতে গড়ে উঠেছে আল ইহসান ফাউন্ডেশন, বর্তমানে সমাজে অসংখ্য সামাজিক সংগঠন গড়ে উঠেছে। যাদের একমাত্র লক্ষ্যই হলো সমাজের উন্নয়নে কাজ করা। আল ইহসান ফাউন্ডেশন এর সভাপতি জনাব এনামুল হক বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে সংগঠনগুলোকে সরকারি অর্থ বরাদ্দ দিলে তাদের কার্যক্রম আরো গতিশীল হবে।
আল ইহসান ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক জনাব নাইমুল হাসান ( জুয়েল) বলেন,
বর্তমান পরিস্থিতিতে মাদক, ইভটিজিং, যৌতুক, সন্ত্রাস, জঙ্গীবাদের মতো গর্হিত এবং অন্যায় কাজ থেকে আমাদের যুব সমাজকে রক্ষা করতে হলে জনসচেতনতার কোনো বিকল্প নাই। এ ক্ষেত্রে প্রতিটি সামাজিক সংগঠনের উদ্যোগে শুধু র‌্যালি বা প্রতিবাদ করেই শেষ নয়, বরং সমাজের প্রতিটি স্তরের মানুষকে এগুলোর কুফল সম্পর্কে সচেতন করা প্রয়োজন। নির্দিষ্ট কোনো দিবসকে কেন্দ্র করে নয়, সাপ্তাহিক বা মাসিক আলোচনা, সভা, সেমিনারের মাধ্যমে তুলে ধরতে হবে সামাজিক অসংগতিগুলো।
অগ্নিকা-, ভবন ধস ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ। আবার এগুলো মোকাবেলা করার ক্ষেত্রে তাদের ভূমিকা থাকে অনেক বেশি।
আল ইহসান ফাউন্ডেশন এর সহ সভাপতি রেজাউল করিম জেরা বলেন,
সমাজের বিভিন্ন সমস্যা সমাধানে, আর্তমানবতার সেবায়, চারিত্রিক উন্নয়ন, নেতৃত্বের গুণাবলী অর্জনসহ বিভিন্ন লক্ষ্যে নিয়েই যাত্রা পথচলা সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর।
এসব সংগঠনে ব্যাক্তিস্বার্থ কিংবা কোনো নিদিষ্ট গোষ্ঠির স্বার্থ থাকেনা। সমাজ,রাষ্ট কিংবা বিভিন্ন প্রতিষ্ঠানে সহমর্মিতার সহিত শেখায়,মানুষ মানুষের জন্য,জীবন জীবনের জন্য।

এসব সংগঠনে যারা যুক্ত থাকে, তারা যে শুধু অপরের কল্যাণ করে,শুধু তাই নয় এর সাথে তাদের নিজের জীবনেও আসে অসাধারণ পরির্বতনের মোড়,

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park