1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
‎আরএমপির বিশেষ অভিযানে আ.লীগ কর্মীসহ গ্রেপ্তার ১৬ - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গায় বিজিবির জোরালো অভিযান: স্বর্ণ ও মাদকসহ আটক ৩, রিজিয়নের জব্দ ৫২ কোটি টাকা আগের নির্যাতনের মামলায় আপস, ফের নির্যাতনের অভিযোগে প্রাণ গেল গৃহবধূর নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড

‎আরএমপির বিশেষ অভিযানে আ.লীগ কর্মীসহ গ্রেপ্তার ১৬

‎মোঃমহাজামিল,স্টাফ রিপোর্টার 
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ১১৭ বার পঠিত

 

মোঃমহাজামিল,স্টাফ রিপোর্টার

‎‎রাজশাহী মহানগরীতে মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিভিন্ন থানা ও ডিবি পুলিশের বিশেষ অভিযানে ২ জন আওয়ামী লীগ কর্মীসহ মোট ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

‎

‎গত ২৪ ঘণ্টায় পরিচালিত এসব অভিযানে বিস্ফোরণ ঘটানো, অবৈধ প্রভাব বিস্তার ও সন্ত্রাসী তৎপরতার অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া বিভিন্ন মামলার অভিযোগে আরও ১৪ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৪ জন, মাদক মামলায় ২ জন এবং অন্যান্য মামলায় ৮ জন রয়েছেন।

‎

‎গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগ কর্মীরা হলেন মো. ফয়সাল কবীর (৩২) ও মো. সাদ্দাম হোসেন (৩২)। ফয়সাল রাজপাড়া থানার বহরমপুর এলাকার মৃত একরাম হোসেনের ছেলে এবং সাদ্দাম মতিহার থানার নতুন বুধপাড়ার লিয়াকত আলীর ছেলে।

‎

‎আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে আরএমপি।

‎

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park