1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
আদালতে আত্মসর্ম্পনের পর জগন্নাথপুরের পাঁচ আওয়ামিলীগ নেতা কারাগারে। - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রাম রাজারহাটে প্রকল্প বাস্তবায়নে শতভাগ স্বচ্ছতা চান ইউএনও শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সদস্য সচিব এর বিরুদ্ধে হয়রানিমূলক মামলায় ,জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নিন্দা ও প্রতিবাদ সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নারীর মৃ\ত্যু। নাটোরের নলডাঙ্গায় দেড় কোটি টাকা নিয়ে উধাও স্বর্ণ ব্যবসায়ী দম্পতি বিচারের দাবীতে ভুক্তভোগীদের মানববন্ধন। পাবনা জেনারেল হাসপাতালে রোগীর কেবিনে সন্দেহজনকভাবে প্রবেশ, আটক যুবক দিনভর অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে আগামীকাল সেন্টমার্টিন যাচ্ছে একটি জাহাজ বাকেরগঞ্জের কৃতিসন্তান ড. এস.এম. মাহফুজুর রহমান বরিশাল জেলা জামায়াতের নতুন আমীর ২৪৮ বছরের ইতিহাসে যুক্তরাষ্ট্রে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল-সাইয়েদ মিলল না অনুমতি, টিকিট কেনার পরও বৃহস্পতিবার যাওয়া যাচ্ছে না সেন্টমার্টিন চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভৈরব নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

আদালতে আত্মসর্ম্পনের পর জগন্নাথপুরের পাঁচ আওয়ামিলীগ নেতা কারাগারে।

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৬৯ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় সুদীর্ঘ কয়েক মাস পলাতক থাকার পর আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের ৫ নেতাকর্মী সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করেছেন।

বিগত সোমবার ৮জুন সুনামগঞ্জ আমল গ্রহণকারী ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ওই ৫ নেতাকর্মীরা হলেন, উপজেলার কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলাল হোসেন রানা, নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি ও জেলা ছাত্রলীগের সহ সম্পাদক সজিব রায় দুর্জয়, ছাত্রলীগ নেতা শাহেল মিয়া, জামিল আহমদ ও ফয়সল মিয়া।

বিষয়টি নিশ্চিত করে আসামি পক্ষের আইনজীবী সুনামগঞ্জ জেলা জজ আদালতের অ্যাডভোকেট শফিকুল হক বলেন, আসামিরা স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে; আদালত জামিন শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। আমরা আইনানুগ ভাবে তাদের জামিনের জন্য চেষ্টা করব।

উল্লেখ্য, গেল বছরের ২৩ জুন জগন্নাথপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের কেক কাটার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ২৮ জুন জগন্নাথপুর থানায় পুলিশ বাদি হয়ে সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের ১২ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়। মামলায় অজ্ঞাতনামা আরও ৭০ জনকে আসামী করা হয়। ওই মামলা এখন পর্যন্ত ৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ। মামলাটি দায়েরের পর থেকে আত্মসমর্পণ ওই ৫ নেতা আত্মগোপনে থাকেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park