1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
আইনজীবী সাইফুল ইসলামের জানাজায় সর্বস্তরের মানুষের ঢল - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

আইনজীবী সাইফুল ইসলামের জানাজায় সর্বস্তরের মানুষের ঢল

স,ম জিয়াউর রহমান চট্টগ্রাম থেকে:
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ৮৬ বার পঠিত

স,ম জিয়াউর রহমান চট্টগ্রাম থেকে:
চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর এবং কারাগারে পাঠানোকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালতে ত্রিমুখী সংঘর্ষ চলাকালে হত্যাকাণ্ডের শিকার হন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ।
চট্টগ্রামে উগ্রবাদী ইসকন সদস্যদের হাতে শহীদ আইনজীবী সাইফুল ইসলাম আলিফের নামাজে জানাজায় সর্বস্তরের মানুষের ঢল নামে।
আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করান মহানগর জামায়াতের আমির শাহজাহান চৌধুরী।
জানা যায়, সেখান থেকে কফিন নিয়ে যাওয়া হবে আলিফের গ্রামের বাড়ি লোহাগাড়া থানার চুনতিতে।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে আদালত চত্বরে সাইফুল ইসলাম আলিফের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সেখানে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এ এফ হাসান আরিফ ও প্রশাসনের কর্মকর্তা এবং চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নেতারা শরিক হন। এরপর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় জমিয়াতুল ফালাহ মসজিদ ময়দানে।
এ সময় আলিফ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানান আইনজীবী নেতারা।
এদিকে তার জানাজায় অংশ নিতে চট্টগ্রামে গিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park