
স্টাফ রিপোর্টার মোঃ জামাল উদ্দিন সাতক্ষীরা
২৭শে এপ্রিল রবিবার 2025
সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার ৩ নম্বর সখিপুর ইউনিয়নের সখিপুর মোড়ে অবস্থিত যাত্রী ছাউনিতে অবৈধ দখলদার কারণে, যাত্রী সেবা থেকে বঞ্চিত হচ্ছে দূর দূরান্তে থেকে আসা-যাওয়া যানবাহনে গন্তব্য স্থানে পৌঁছানো পথচারী।
যানবাহনে ওঠার জন্য নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান হল যাত্রী ছাউনি অথচ যাত্রী ছাউনি অবৈধ দখলদারিত্বের কারণে শিক্ষক শিক্ষার্থী চাকরিজীবী সহ হাজার হাজার সাধারণ মানুষের অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে। দেবহাটা এলাকাবাশি সহ হাজারো পথযাত্রী ও হাজারো শিক্ষার্থী যারা সখিপুর অবস্থিত কয়েকটি কলেজ যেমন সরকারি খান বাহাদুর আহসানুল্লাহ কলেজ, আহসান উল্লাহ মহিলা মেমোরিয়াল কলেজ, আলিম মাদ্রাসা, সরকারি প্রাথমিক বিদ্যালয়, সখিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে, দেবহাটা কলেজে বিভিন্ন জায়গা ও দূরদূরান্ত থেকে শিক্ষা গ্রহণের জন্য তাদের প্রতি দিন স্কুল কলেজ ও মাদ্রাসায় আসতে হয়
। আর তার কেন্দ্রবিন্দুস্থান হল সখিপুর মোড়। সরকার এসব পথচারী, শিক্ষার্থী, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে, কর্মরত কর্মকর্তাগণ ও কর্মচারীদের জন্য আসা যাওয়ার পথে যাত্রী ছাউনিতে বিশ্রাম নিয়ে, যানবাহনে ওঠে তারা তাদের গন্তব্য স্থানে পৌঁছাতে পারে সেই লক্ষ্যে সরকার জরুরীভাবে যাত্রী ছাউনি টি তৈরি করেন। যাত্রীছাওনি ও দুটি টয়লেটের তৈরির অনুমোদন থাকলেও টয়লেট দুটি তৈরি হয় নাই।
গত আমলে প্রভাবশালী কিছু ব্যক্তির কারণে যাত্রী ছাউনি তৈরি ঠিকই হয়,কিন্তু টয়লেট দুটি আর তৈরি হয় নাই। বর্তমানে যাত্রী ছাউনি এমন অবস্থা বিরাজ করছে, অবৈধ দখলদারদের কারণে অবৈধভাবে দোকান বসিয়ে যাত্রী ছাউনিতে যাত্রী সেবা নিতে আসা ব্যক্তিদের ব্যবহারের অনুপযুক্ত করে তুলেছেন এইসব অবৈধ দখলদারীরা। বিগত নির্বাহী ও বিচার কয়েকবার অবৈধ তখন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার পরও অবৈধ দখলদারীরা আবারো সক্রিয়ভাবে অবৈধভাবে সরকারি জায়গা দখল করে দোকানপাট তৈরি করে।
যাত্রী ছাউনিতে দোকানে মালামাল রেখে,যাত্রী ছাউনি সামনে সরকারি খাস জমিতে অবৈধভাবে দোকানপাট তৈরি করে যাত্রীদের যাত্রী সেবা থেকে বর্তমান বিলুপ্তির পথে। স্থানীয়ভাবে অবৈধ দখলদারীদের দখলের দোকানপাট ছড়াতে বললে, তারা উল্টে সাধারণ মানুষের ওপর ক্ষিপ্ত হয়ে মারতে উদাত্ত হয়। এবং প্রভাবশালীদের ভয় দেখিয়ে মামলা সহ ভয় ভীতি দেখিয়ে চলেছে এইসব অবৈধ দখলদারিরা।
স্থানীয় জ্ঞানী গুণী সহ সর্বস্তরের সাধারণ মানুষ উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন জানিয়েছেন এই যে, যাত্রী ছাউনিতে অবৈধ দখলদারীদের নির্মিত অবৈধ দোকানপাট যত তাড়াতাড়ি সম্ভব উচ্ছেদ করা ও তাদের আইনের আওতায় এনে আইনঅনুযায়ি ব্যবস্থা গ্রহণ করার জন্য দাবি জানিয়েছেন,দাবি জানিয়েছেন এলাকাবাসী ও সর্বস্তরের সাধারণ মানুষ স্কুল কলেজে পড়ে পড়তে আসা হাজার হাজার শিক্ষার্থী সহ শিক্ষকবৃন্দ।।।