1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার গাড়ি আটকে বিক্ষোভের ঘটনায় গ্রেফতার ৩ - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন  পাঁচবিবির আয়মা রসুলপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের উদ্বোধন মতামত: বাংলার মহাজনী ব্যবস্থা ও সমাজে এর প্রভাব  তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি।

অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার গাড়ি আটকে বিক্ষোভের ঘটনায় গ্রেফতার ৩

রুবেল আহমেদ
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ১৯৯ বার পঠিত

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট:

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অর্ন্তবর্তী সরকারের দুই উপদেষ্টার গাড়ি বহর আটকে বিক্ষোভের ঘটনায় ইউনিয়ন শ্রমিকদলের সহ-সভাপতি দেলোয়ার হোসেনসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার রাতে জাফলং বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। দেলোয়ার হোসেন দুলু জাফলং কালিনগর গ্রামের হাফিজ উদ্দিন এর ছেলে মামলার এজাহারভুক্ত ৮ নং আসামী এবং পূর্ব জাফলং ইউনিয়ন শ্রমিকদলের সহ সভাপতি । অপর দুইজন মোহাম্মদপুরের আব্দুল মান্নানের ছেলে শাহাজান ও ছৈলাখেল অষ্টম খন্ডের শামসুল আলমের ছেলে ফারুক আহমদ।

গত শনিবার সিলেটের জাফলং ইসি এলাকা পরিদর্শনের সময় জলবায়ু, বন ও পরিবেশ এবং পানি সম্পদবিষয়ক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান ও জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এর গাড়ি বহর আটকে বিক্ষোভ করে। সাধারণ শ্রমিকদের পক্ষে এই বিক্ষোভের কথা বলা হলেও ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের সেখানে নেতৃত্ব দিতে দেখা যায়। এই ঘটনায় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ খানকে বহিষ্কার করা হয়।

রোববার (১৫ জুন) যুবদলের কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার সই করা এক বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়। রবিবার রাতে গোয়াইনঘাট থানায় ১৫০ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়। এই মামলায় সোমবার ভোর রাতে ৩ জনকে আটক করেছে পুলিশ।

গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ সরকার তোফায়েল আহমদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং অন্যান্য আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park