1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ভিক্টোরিয়া কলেজ রোভার স্কাউটের ৫০ বছর উদযাপন। - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

ভিক্টোরিয়া কলেজ রোভার স্কাউটের ৫০ বছর উদযাপন।

সঞ্জয় চন্দ্র দাস তিতাস,কুমিল্লা নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৭ বার পঠিত

 

দিনব্যাপী জমকালো আয়োজন ক্রুমিটিং, পদযাত্রা, স্মৃতিচারণ, সাংস্কৃতিক পরিবেশনা ও রাতে ক্যাম্প ফায়ারের মধ্য দিয়ে শুক্রবার উচ্চমাধ্যমিক ক্যাম্পাসে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ রোভার স্কাউট গ্রুপের ৫০ বছর পূর্তি উদযাপিত হয়েছে।
সকালে পতাকা উত্তোলন ও প্রার্থনা সঙ্গীতের মধ্যদিয়ে দিবসের আনুষ্ঠানিক শুরু হয়। এরপর পদযাত্রা কান্দিরপাড় প্রদক্ষিণ করে। স্মৃতিচারণ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড.নিজামুল করিম। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল বাশার ভূইয়া। প্রধান স্কাউট ব্যক্তি ছিলেন কলেজের তৃতীয় রোভার স্কাউট লিডার ও বাংলাদেশ স্কাউটসের সাবেক জাতীয় কমিশনার অধ্যাপক আব্দুস সামাদ। অতিথি ছিলেন রোভার অঞ্চলের কোষাধ্যক্ষ অধ্যক্ষ প্রফেসর এ কে এম সেলিম চৌধুরী। কলেজের দ্বিতীয় রোভার স্কাউট লিডার কাজী মো.আব্দুল কাদির।

অনুষ্ঠানের যুগ্ম- আহ্বায়ক ও কলেজের ১০ম সিনিয়র রোভার মেট মাসুক আলতাফ চৌধুরীর সঞ্চালনায় স্মৃতিচারণ করেন কুমিল্লা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মো জহিরুল ইসলাম পাটোয়ারী, ভিক্টোরিয়া কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল মাজিদ, সাবেক রোভার স্কাউট লিডার প্রফেসর কাজী মো. মুজিবুর রহমান, শিক্ষক পরিষদের সম্পাদক গাজী মোঃ গোলাম সোহরাব হাসান, সহকারী রোভার স্কাউট লিডার খালেদ সাইফুল্লাহ ও কুমিল্লার আঞ্চলিক পরিচালক আবুল হাসনাত মোঃ মুহসিনুল ইসলাম।

সভাপতিত্ব করেন অনুষ্ঠানের আহ্বায়ক কলেজের ৮ ম সিনিয়র রোভার মেট গালিব আলম ফিরোজী। স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের যুগ্ম- আহ্বায়ক ও কলেজের ৯ ম সিনিয়র রোভার মেট মোহাম্মদ আবুল খায়ের।

অনুষ্ঠানে আরও অংশ নেন অধ্যাপক আবু তাহের, সাবেক সিনিয়র রোভার মেট মোস্তাফিজুল কাদের, মোঃ আব্দুল কুদ্দুস, এমকে আনোয়ার,শরীফুল ইসলাম চৌধুরী দিদার, পরিচালক রুহুল আমীন আজাদ, ডিডি এ এইচ এম মহসিন, মোঃ ইফতেখারুল আলম ভূইয়া, সাবেক সিনিয়র রোভার মেট মো. শাহাদাৎ হোসেন সরকার, মোহাম্মদ জিয়াউল করিম, মোহাম্মদ মনিরুল ইসলাম, মোহাম্মদ আতাউর রহমান, জুনায়েদ আহমেদ কায়ছার, মো. খালেকুজ্জামান
অনুষ্ঠানের সদস্য সচিব ও সাবেক সিনিয়র রোভার মেট অধ্যক্ষ মহিউদ্দিন লিটন, সাবেক জেলা সম্পাদক ও সিনিয়র রোভার মেট মাইন উদ্দিন, সাবেক সিনিয়র রোভার মেট দিদারুল হক রিমন, মো. আলাউদ্দিন সরকার, ওমর ফারুক, মো. আবদুল হালিম, এমদাদুল হক, মো. জিয়াউল হক মোহন, মো. মাহবুবুল আলম, আ ছ ম শামচুছ ছালেকীন, কায়েদ আহমে
দ চৌধুরী, গোলাম সারওয়ার, মো. ফখরুল ইসলাম, মো. জাবেদ হোসেন, রাসেল সরকার, সৈকত চন্দ্র ভৌমিক, তুহিন মিয়া ও বর্তমান সিনিয়র রোভার মেট নাজমুস সাকিব বিন মোস্তফা প্রমূখ।

অনুষ্ঠানে ভিক্টোরিয়া কলেজের ১৯৭২ সাল থেকে দায়িত্বে থাকা রোভার স্কাউট নেতা, সিনিয়র রোভার মেট, রোভার ও বর্তমান রোভার এবং প্রাক্তন ও বর্তমান গার্লস ইন রোভাররা অংশ নেন। এ উপলক্ষ্যে একটি স্মারক স্যুভেনীরও প্রকাশিত হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park