1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ময়মনসিংহে মাদক ও সন্ত্রাস বিরোধী সচেতনতামূলক সভায় মাদকমুক্ত জীবনের শপথ গ্রহণ - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন।

ময়মনসিংহে মাদক ও সন্ত্রাস বিরোধী সচেতনতামূলক সভায় মাদকমুক্ত জীবনের শপথ গ্রহণ

তাসলিমা রত্না ময়মনসিংহ
  • প্রকাশের সময় : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৬২ বার পঠিত

তাসলিমা রত্না ময়মনসিংহ

“মাদককে না বলি, সামাজিক আন্দোলন গড়ে তুলি ” শ্লোগানে রবিবার (০৮ ডিসেম্বর, ২০২৪ খ্রি.) ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তন, জেলা পরিষদ, ময়মনসিংহে যুব উন্নয়ন অধিদফতরের আয়োজনে জেলার যুবক/যুবতীদের চলমান প্রশিক্ষণ কোর্স (আউট সোর্সিং/ফ্রিলান্সিং, মৎস্য চাষ, ইয়ুথ কিচেন)এ অংশগ্রহণকারীদের নিয়ে “মাদক ও সন্ত্রাস বিরোধী সচেতনতামূলক সভা” অনুষ্ঠিত হয়।

ময়মনসিংহ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আজিম উদ্দিন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ময়মনসিংহ মোঃ মোখতার আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জাফরুল্ল্যাহ কাজল, অতিরিক্ত মহাপরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ময়মনসিংহ বিভাগ; এম এম মোহাইমেনুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক), ময়মনসিংহ; এস.এম. আসিফ আল হাসান, সহকারী পুলিশ সুপার, স্টাফ অফিসার টু ডিআইজি, রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, ময়মনসিংহ।

অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ড. মোঃ আশরাফুর রহমান উপস্থিত থেকে তার বক্তব্যে বলেন জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানে তরুণদের অগ্রনী ও সাহসী ভূমিকার কথা আলোচনা করেন। তিনি বলেন একটি উন্নত, বৈষম্যহীন, মাদক-সন্ত্রাসমুক্ত ও জবাবদিহিতা মুলক বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে বাংলাদেশের তরুনরাই সামনে থেকে নেতৃত্বে দিবে। পাশাপাশি তরুন এবং যুবকদের সাথে নিয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে এবং সবাইকে ঐক্যবদ্ধ ভাবে মাদকের বিরুদ্ধে কাজ করতে হবে বলে তাগিদ দেন। এসময় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পথে অবদান রাখতে মাদকমুক্ত জীবনের শপথ নিয়েছে উপস্থিত সকল তরুণ-তরুণী। এর আগে ডিআইজি মাদকমুক্ত সমাজ গড়ার ওপর মনোজ্ঞ তথ্যচিত্র উপস্থাপন করেন।
পরে প্রশিক্ষণ কোর্স সফলভাবে সম্পন্নকারীদের চেক-সনদ বিতরণ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park