1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
নগরীর চৌমুহনীতে 'আমরা মানুষের জন্য'' সংগঠনের উদ্যোগে ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইন - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

নগরীর চৌমুহনীতে ‘আমরা মানুষের জন্য” সংগঠনের উদ্যোগে ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইন

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ৮৫ বার পঠিত

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
চট্টগ্রাম নগরীর ডবলমুরিং মডেল থানাধীন চৌমুহনীর মোড়ে “আর্তমানবতার সেবায়, সবার পাশে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে
‘আমরা মানুষের জন্য’ সংগঠনের উদ্যোগে ১৫ দিনব্যাপী ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইন গত শুক্রবার (২২ নভেম্বর) শেষ হয়।
এর আগে গত (৮ নভেম্বর) শুক্রবার এ ক্যাম্পেইনের আনুষ্ঠানিকতা শুরু হয়।
ক্যাম্পেইনের সমাপনী দিনে সংগঠনটির আহবায়ক মোহাম্মদ ওমর ফারুক বলেন,বর্তমান সময়ে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় সবাইকে সচেতন হতে হবে। দিনে ও রাতে যেকোন সময়ে ঘুমানোর সময় মশারি ব্যবহার করার আহবান জানান তিনি।
এ সময় সংগঠনের যুগ্ম-আহবায়ক সাফাত আল আলম বলেন, আমাদের শ্লোগান হলো ‘আর্তমানবতার সেবায়, সবার পাশে’। আজকের এই দুর্দিনে সবাইকে পাশে থাকার আহবান জানান তিনি।
এছাড়াও যুগ্ম–আহবায়ক মোহাম্মদ ইমরান খান মুন্না বলেন, বিগত দিনে আমরা যেভাবে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছিলাম, আজকেও একইভাবে আমরা ডেঙ্গুর বিরুদ্ধে মানুষকে সচেতন করার চেষ্টা চালাচ্ছি।
যুগ্ম–আহবায়ক মোহাম্মদ নিজাম বলেন, সীমিত পরিসরে আমাদের কর্মসূচি শুরু করলেও আগামীতে আরও বড় পরিসরে সবার কাছে যাওয়ার আশা রাখছি।
সমাপনী দিনে যুগ্ম–আহবায়ক মোহাম্মদ আলম তানীম বলেন, আগামীতে আমাদের আরও কর্মসূচি যেমন শীতবস্ত্র বিতরণ কর্মসূচি রয়েছে।
এ ক্যাম্পেইন চলাকালে পথচারীসহ বিভিন্ন পাড়া–মহল্লায় জন সচেতনতামূলক লিফলেট বিলি করা হয়। হ্যান্ড মাইকে এডিস মশা, ডেঙ্গু, পরিষ্কার–পরিচ্ছন্নতা ইত্যাদি বিষয়ে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়। পাশাপাশি মশা নিধন ওষুধ ছিটানো হয় ও মশার কয়েল বিতরণ করা হয়।
এ সময় সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park