1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
তিতাসের দুলারামপুরে শর্ট বাউন্ডারী ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

তিতাসের দুলারামপুরে শর্ট বাউন্ডারী ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

সঞ্জয় চন্দ্র দাস তিতাস (কুমিল্লা) প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ২৫২ বার পঠিত

সঞ্জয় চন্দ্র দাস
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার তিতাসের দুলারামপুর ফ্রিজ-টিভি মিনি শর্ট বাউন্ডারী ক্রিকেট টুর্ণামেন্ট ফাইনাল ম্যাচ -২০২৪ইং অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ নভেম্বর) বিকাল ৩ টায় দুলারামপুর ঈদগাহ স্কুল মাঠে উক্ত ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জুুনাব আলী উচ্চ বিদ্যালয় স্কুল এন্ড কলেজের সভাপতি ও ভিটিকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম খোকা।
খেলার শুভ উদ্বোধন করেন, দুলারামপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সরকার টেলিকম এর স্বত্বাধিকারী মোঃ শাহজালাল সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভিটিকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ মোস্তাক আহমেদ, ৫নং ওয়ার্ডের বর্তমান মেম্বার মোঃ মোখলেসুর রহমান, ৫নং ওয়ার্ডের সাবেক মেম্বার ও ভিটিকান্দি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোঃ সুমন আহমেদ, ৪,৫ ও ৬ নং ওয়ার্ড মেম্বার ডলি বেগম ও বিশিষ্ট সমাজসেবক মোশাররফ মুন্সি প্রমূখ। এসময় আরও উপস্থিত ছিলেন, বিএনপি নেতা মোঃ জহিরুল ইসলাম, আদিলুর রহমান রফিক, মোঃ বিল্লাল হোসেন, মোঃ জামাল হোসেন মেম্বার, সেলিম সরকার মাস্টার, শাহজাহান মুন্সি, মোঃ সাইফুল ইসলাম ও ছবির হোসেন মেম্বার প্রমূখ।
আয়োজনে যারা ছিলেন তারা হলেন, মোঃ শাহজালাল সরকার, মোঃ পিন্টু, মোঃ পারভেজ হোসেন পরশ, মোঃ শাহ পরান, মাহবুব হাসান নিরব, কাউসার, আর জে প্রেম, নাঈম ও তানভীর প্রমূখ।
বিপুল সংখ্যক দর্শকদের উপস্থিতিতে খেলাটি বেশ উপভোগ্য ছিলো। মাদকের বিরুদ্ধে খেলাধুলার প্রয়োজনীতা রয়েছে বলে জানান অতিথিবৃন্দ। তারা বলেন, মোবাইল আসক্তি ও মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই। তাই যুবসমাজকে বলব এই ধরনের খেলাধুলার আয়োজন যেন সব সময় তারা করে।
ধারা বিবরনীতে ছিলেন, জনপ্রিয় ধারাভাষ্যকার পি.আর. জে জিকু।
খেলায় আসমানিয়া একাদশ কদমতলী একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। পরে অতিথিবৃন্দ বিজয়ী দলের হাতে ফ্রিজ এবং বিজিত দলের হাতে এলইডি টিভি তুলে দেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park