1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মহেশখালী উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং অব্যহত, শাপলাপুর বাজারে অভিযান - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

মহেশখালী উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং অব্যহত, শাপলাপুর বাজারে অভিযান

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ১০৬ বার পঠিত

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:

মহেশখালী উপজেলায় বিভিন্ন স্থানের বাজার ব্যবস্থা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মহেশখালী উপজেলা প্রশাসনের প্রতিনিয়ত বাজার মনিটরিং অব্যহত রয়েছে। মহেশখালী উপজেলা প্রধান প্রধান বাজার সমূহে দ্রব্যমূল্য সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। এছাড়াও রেস্টুরেন্ট সমুহে নোংরা ও অস্বাস্থ্যকর খাবার পরিবেশন করে সাধারণ মানুষের স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে।

মহেশখালী উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং অব্যহত রাখতে ০২ নভেম্বর (শনিবার) বিকেলে শাপলাপুর ইউনিয়নের শাপলাপুর বাজার মনিটরিং এর অংশ হিসেবে দীপক ত্রিপুরা, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মহেশখালী কর্তৃক বাজারের নিত্যপন্যের দাম থেকে শুরু করে ব্যবস্থাপনাসহ প্রতিটি বিষয় তদারকি করা হয়েছে। ঐসময় ব্যবসায়ীরা তাদের ব্যবসা প্রতিষ্ঠানে নিত্যপণ্য বিক্রির মূল্য তালিকা প্রদর্শন না করা এবং রেস্টুরেন্ট নোংরা ও অপরিস্কার রাখার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর বিভিন্ন ধারায় ০৪(চার) ব্যক্তিকে মোট ১০,০০০/-(দশ হাজার) টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

বাজার মনিটরিংয়ের সময় সাধারণ মানুষের মুখে খুশির চিহ্ন দেখা গেলেও কয়েকজন উপস্থিত জনতা বলে উঠলো – এই অভিযানে ব্যবসায়ীদের অর্থদণ্ড হিসেবে কিছু ক্ষতিপূরণ দিলেও ব্যবসায়ীরা তা সাধারণ ক্রেতাদের থেকে পুষিয়ে নিবে।

অভিযানের সময় মহেশখালী উপজেলা প্রশাসনের থেকে বলা হয়েছে- এই অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের শাস্তি স্বরূপ দন্ড দেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park