1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে ফের সড়ক দূর্ঘটনা: আহত-২ - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে ফের সড়ক দূর্ঘটনা: আহত-২

শফিকুল ইসলাম
  • প্রকাশের সময় : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ১৮৪ বার পঠিত

শফিকুল ইসলাম, (বরিশাল) বাকেরগঞ্জঃ
বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে ফের সড়ক দূর্ঘটনা ঘটেছে। আজ ২ নভেম্বর শনিবার বিকেল তিনটার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন পটুয়াখালি – বরিশাল মহাসড়কে ছোট ব্রিজের ঢালে মটর সাইকেল নিয়ন্ত্রন হারিয়ে দূর্ঘটনা ঘটেছে।

এতে করে মটর সাইকেলে থাকা দুই ভাই আহতে হয়ে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে গুরতর একজন।

প্রতক্ষদর্শীরা জানান, একটি বাস আর একটি ট্রাক একপাশ দিয়ে যাচ্ছিলো একই লেনে ট্রাকের পিছনে বাইকে দুই ছোট ভাই ছিলো, বয়স আনুমানিক ১৪-১৫ বছর , হঠাৎ নিয়ন্ত্রন হারিয়ে মটর বাইকটি রাস্তায় পরে যায় এবং বাইক চালক ও যাত্রী গুরতর আহত হন। আহতদের বরিশাল শের ই বাংলা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

এর আগে, গত ৩১ অক্টবর বরিশাল-ভোলা রোডের সংযোগস্থলে “নারায়নগঞ্জ ট্রাভেলস” নামের বাসের চাপায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান ডিপার্টমেন্টের ২০২২-২৩ শিক্ষাবর্ষের মাইশা ফওজিয়া মীম নামে এক ছাত্রী নিহত হয়েছেন। ঘাতক বাসটির ড্রাইবার কে গত ১ নভেম্বর রাতে আটক করা হয়।

কলেজ শিক্ষার্থী এবং স্থানীয়দের দাবী, প্রতিদিন এমন দূর্ঘটনা আমরা চাই না। আমরা অচিরেই সড়কের উপর ফুটওভার ব্রিজ চাই যাতে করে সাধারন জনগন এবং শিক্ষার্থীরা নিড়াপদে চলাচল করতে পারবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park