
শফিকুল ইসলাম, (বরিশাল) বাকেরগঞ্জঃ
বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে ফের সড়ক দূর্ঘটনা ঘটেছে। আজ ২ নভেম্বর শনিবার বিকেল তিনটার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন পটুয়াখালি - বরিশাল মহাসড়কে ছোট ব্রিজের ঢালে মটর সাইকেল নিয়ন্ত্রন হারিয়ে দূর্ঘটনা ঘটেছে।
এতে করে মটর সাইকেলে থাকা দুই ভাই আহতে হয়ে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে গুরতর একজন।
প্রতক্ষদর্শীরা জানান, একটি বাস আর একটি ট্রাক একপাশ দিয়ে যাচ্ছিলো একই লেনে ট্রাকের পিছনে বাইকে দুই ছোট ভাই ছিলো, বয়স আনুমানিক ১৪-১৫ বছর , হঠাৎ নিয়ন্ত্রন হারিয়ে মটর বাইকটি রাস্তায় পরে যায় এবং বাইক চালক ও যাত্রী গুরতর আহত হন। আহতদের বরিশাল শের ই বাংলা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
এর আগে, গত ৩১ অক্টবর বরিশাল-ভোলা রোডের সংযোগস্থলে "নারায়নগঞ্জ ট্রাভেলস" নামের বাসের চাপায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান ডিপার্টমেন্টের ২০২২-২৩ শিক্ষাবর্ষের মাইশা ফওজিয়া মীম নামে এক ছাত্রী নিহত হয়েছেন। ঘাতক বাসটির ড্রাইবার কে গত ১ নভেম্বর রাতে আটক করা হয়।
কলেজ শিক্ষার্থী এবং স্থানীয়দের দাবী, প্রতিদিন এমন দূর্ঘটনা আমরা চাই না। আমরা অচিরেই সড়কের উপর ফুটওভার ব্রিজ চাই যাতে করে সাধারন জনগন এবং শিক্ষার্থীরা নিড়াপদে চলাচল করতে পারবে।