1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
তিতাসে অজ্ঞাত লাশের পরিচয় মিলেছে - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন।

তিতাসে অজ্ঞাত লাশের পরিচয় মিলেছে

সঞ্জয় চন্দ্র দাস,তিতাস প্রতিনিধি।
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৩৬ বার পঠিত

সঞ্জয় চন্দ্র দাস,তিতাস প্রতিনিধি।।কুমিল্লার তিতাসে পরিত্যক্ত মৎস্য প্রজেক্ট থেকে উদ্ধার হওয়া লাশের পরিচয় পাওয়া গেছে। সে উপজেলা জিয়ারকান্দি গ্রামের আব্দুল্লাহ খানের ছেলে তানভীর খান (১৯)।

বুধবার তিতাস উপজেলা জিয়ারকান্দি গ্রামের পূর্বপাড়া একটি পরিত্যক্ত মৎস্য প্রজেক্ট থেকে পচা গন্ধ পেয়ে এলাকাবাসী এগিয়ে গিয়ে মৃত দেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ পুস এসে লাশটি উদ্ধার করে। থানা পুলিশ সুত্রে জানাযায়, ময়না তদন্তে প্রেরণের জন্য লাশ থানায় নিয়ে আসা হলে, নিহতের পিতা মো. আব্দুল্লাহ খান ও মাতা সালমা আক্তার’সহ স্বজনরা থানায় এসে মৃত ব্যক্তির

পরিহিত জিন্সের প্যান্ট, বেল্ট, ও জিন্সের প্যান্টের সামনের ডান পকেটে থাকা ঘড়ি দেখে সনাক্ত করেন যে, মৃত দেহটি তাদের ছেলে মো. তানভির খানের। এলাকাবাসী সুত্রে জানাযায় তানভির জেল থেকে বের হয়ে এসে বাবার বাড়িতে না উঠে চাচার বাড়িতে উঠেন এবং সেখান থেকে ৫দিন পর নিখোঁজ হয়। তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মৃতদেহ ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি
চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park