1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
অস্থিতিশীলতা তৈরির চেষ্টার অভিযোগে সাতক্ষীরায় ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার ব্যতিক্রমী এক আশ্রয়স্থল: একরত্তি দুই গাছে আশ্রয় নিয়েছে শত শত চড়ুই পাখি! মহারাজা প্রতাপাদিত্যের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল; নেপথ্যে লক্ষ্মীকান্ত গঙ্গোপাধ্যায় :- আল-হেরা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর উদ্যোগে ঝিনাইদহ দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ময়মনসিংহ সদর পৌর ভূমি অফিসের নায়েবকে প্রত্যাহারে ৭ দিনের আলটিমেটাম, সাংবাদিকদের কঠোর আন্দোলনের হুঁশিয়ারি অন্নদাতার আর্তনাদ অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান মন্ত্রী জাহিদ হোসেনের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে মাছ চাষে স্বাবলম্বী হচ্ছে গাঁওকান্দিয়া বাজার মসজিদ পাঁচবিবির আদিবাসী পল্লীতে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন জিয়াউর রহমান ফাউন্ডেশনের বিজ্ঞান মেলায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাত দলের অংশগ্রহণ, নির্বাচিত চার প্রকল্প। বিরামপুরে বায়োম্যাক্স ইন্টারন্যাশনালের প্রোডাক্ট প্রমোশন ও নলেজ শেয়ারিং কনফারেন্স অনুষ্ঠিত

অস্থিতিশীলতা তৈরির চেষ্টার অভিযোগে সাতক্ষীরায় ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ।

​মোঃ সাইদুল বাসার সাতক্ষীরা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ২৭ বার পঠিত

​মোঃ সাইদুল বাসার সাতক্ষীরা প্রতিনিধিঃ

​সারা দেশে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা–কর্মীদের বিরুদ্ধে নৈরাজ্য সৃষ্টি ও অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টার অভিযোগ এনে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
​আজ বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে শহরের তুফান মোড় থেকে ছাত্রশিবিরের সাতক্ষীরা শহর শাখার উদ্যোগে মিছিলটি বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও নিউমার্কেট মোড় প্রদক্ষিণ করে খুলনার মোড়ের আসিফ চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে সংগঠনটির সাবেক ও বর্তমান নেতা–কর্মীরা অংশ নেন।

​সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের সেক্রেটারি মো. নুরুন্নবীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও সাতক্ষীরা শহর শাখার সভাপতি মেহেদী হাসান।
​সমাবেশে মেহেদী হাসান অভিযোগ করে বলেন, গত কয়েক দিনে শেখ হাসিনার দেশে ফেরাকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও ছাত্রলীগ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও সাতক্ষীরার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ নানা স্থানে নতুন করে অস্থিতিশীলতা তৈরির পাঁয়তারা করছে। কিন্তু প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। প্রশাসনের প্রতি প্রশ্ন রেখে তিনি বলেন, ‘বিগত তিন–চার দিনে আপনারা একজনকেও কেন গ্রেপ্তার করতে পারলেন না? এর মধ্য দিয়ে প্রমাণিত হয় প্রশাসন হয়তো তাদের সঙ্গে নতুন করে আঁতাত করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে।’ শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, ছাত্র–জনতা যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে।

​সমাবেশে অন্য বক্তারা অভিযোগ করেন, নিষিদ্ধঘোষিত সংগঠন ও আওয়ামী লীগের নেতা–কর্মীরা সারা দেশে গাড়িতে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও মানুষ হত্যার মতো ঘটনা ঘটালেও প্রশাসন কাউকে গ্রেপ্তার করতে পারছে না। অবিলম্বে এসব কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার দাবি জানান তাঁরা।
​সমাবেশে আরও বক্তব্য দেন সাতক্ষীরা শহর যুব বিভাগের সভাপতি অ্যাডভোকেট আবু তালেব, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আব্দুর রহিম, সাবেক ছাত্রনেতা রুহুল আমিন, আল মামুন ও আনিসুর রহমান।
​এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের অফিস সম্পাদক আরিফ বিল্লাহ, অর্থ সম্পাদক হাফেজ আনিসুর রহমান, সাহিত্য সম্পাদক ইমরান হোসেন আফজাল, প্রচার সম্পাদক মো. ওয়ালীউল্লাহ, মাদ্রাসা কার্যক্রম সম্পাদক মো. শাহনেওয়াজ, এইচআরডি সম্পাদক মো. রফিকুল ইসলাম, প্রকাশনা সম্পাদক মো. মাসুদুজ্জামান ও স্পোর্টস সম্পাদক হাসানুল বান্না প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park