1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
দেবীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী গ্রেফতার - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম :
আল-হেরা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর উদ্যোগে ঝিনাইদহ দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ময়মনসিংহ সদর পৌর ভূমি অফিসের নায়েবকে প্রত্যাহারে ৭ দিনের আলটিমেটাম, সাংবাদিকদের কঠোর আন্দোলনের হুঁশিয়ারি অন্নদাতার আর্তনাদ অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান মন্ত্রী জাহিদ হোসেনের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে মাছ চাষে স্বাবলম্বী হচ্ছে গাঁওকান্দিয়া বাজার মসজিদ পাঁচবিবির আদিবাসী পল্লীতে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন জিয়াউর রহমান ফাউন্ডেশনের বিজ্ঞান মেলায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাত দলের অংশগ্রহণ, নির্বাচিত চার প্রকল্প। বিরামপুরে বায়োম্যাক্স ইন্টারন্যাশনালের প্রোডাক্ট প্রমোশন ও নলেজ শেয়ারিং কনফারেন্স অনুষ্ঠিত চলতি মাসেই সিরাজগঞ্জ-বগুড়া রেলপথের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে চুয়াডাঙ্গায় এনসিপির মানববন্ধন ও বিক্ষোভ

দেবীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী গ্রেফতার

মো সালাউদ্দীন - পঞ্চগড় প্রতিনিধি 
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ৩০ বার পঠিত

মো সালাউদ্দীন – পঞ্চগড় প্রতিনিধি 

পঞ্চগড়ের দেবীগঞ্জে ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে খগেশ্বর রায় (৪৮) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। 

গত বুধবার (১১ নভেম্বর) বিকেলে উপজেলার সুন্দরদিঘী ইউনিয়নের দাড়ারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকেল ৫ টার দিকে শিশু কল্যাণীর( ছদ্মনাম)বাবা-মা ও ভাই বাড়িতে অনুপস্থিত ছিলেন। এ সময় শিশুটি বাড়ির উঠানে ঝাড়ু দিচ্ছিল। আবহাওয়া খারাপ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সুযোগ নিয়ে প্রতিবেশী খগেশ্বর রায় শিশুটির মুখ চেপে ধরে বাড়ির পাশের একটি বাঁশঝাড়সংলগ্ন খালের পাড়ে নিয়ে গিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এদিকে কাজের শেষে বাড়ি ফেরার পথে স্থানীয় বাসিন্দা মঙ্গলী রানী ধস্তাধস্তি ও গোঙানির শব্দ শুনে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। তাকে দেখতে পেয়ে অভিযুক্ত খগেশ্বর পালিয়ে যান। পরবর্তীতে মঙ্গলী রানী ভুক্তভোগী শিশুকে উদ্ধার করে তার বাড়িতে পৌঁছে দেন। 

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে থানায় নিয়ে আসে এবং পরবর্তীতে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) শারীরিক পরীক্ষার জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করে।

এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে দেবীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলার পর রাতেই পুলিশ বিশেষ অভিযান চালিয়ে অভিযুক্ত খগেশ্বর রায়কে গ্রেফতার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া জানান, অভিযুক্তকে রাতেই গ্রেফতার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park