
ইদ্রিস আলী
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ৩নং আয়মা রসুলপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের পরিবারভিত্তিক জরিপ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার সর্দারপাড়া গ্রামে এ কার্যক্রমের উদ্বোধন করেন ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি গোলজার রহমান তালুকদার।
এ সময় উপস্থিত ছিলেন কড়িয়া বাজার সমবায় সমিতির সভাপতি ও ১নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী জুয়েল হোসেন, রুহুল আমিন মেম্বার, ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক একরামুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোলজার রহমান তালুকদার।
এ সময় জুয়েল হোসেন বলেন, ফ্যামিলি কার্ডের জরিপের মাধ্যমে প্রতিটি পরিবারের সঠিক তথ্য সংগ্রহ করা হবে। জরিপকারীরা বাড়ি বাড়ি গিয়ে পরিবারের সদস্য সংখ্যা, পেশা ও আর্থিক অবস্থাসহ বিভিন্ন তথ্য সংগ্রহ করবেন। এসব তথ্যের ভিত্তিতে ভবিষ্যতে সরকারি সুযোগ-সুবিধা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে।
তিনি আরও বলেন, জরিপ কার্যক্রম সুষ্ঠু ও নির্ভুলভাবে সম্পন্ন করতে সবাইকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে।
এ সময় উপস্থিত নেতৃবৃন্দ ও স্থানীয় ব্যক্তিরা জরিপ কার্যক্রম সফল করতে এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।