1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি। সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা ময়মনসিংহ জেলা পুলিশের ডিআই-১ জসীম উদ্দিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী: ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’ দুর্গাপুরে পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্গাপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিক

তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া

মোঃ সাইদুল বাসার, সাতক্ষীরা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ৫৬ বার পঠিত

মোঃ সাইদুল বাসার, সাতক্ষীরা প্রতিনিধি:

বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য, সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা পৌর বিএনপির আয়োজনে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকালে সাতক্ষীরা পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মোহাম্মদ শের আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সহ-সমন্বয়ক শেখ তারিকুল হাসান।

সাতক্ষীরা পৌর বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন রাজুর সার্বিক সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ও বক্তা হিসেবে বক্তব্য রাখেন— জেলা শ্রমিক দলের সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রফিকুল আলম বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টো, জেলা আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট আকবর আলী, সাতক্ষীরা সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক প্রভাষক আতাউর রহমান এবং জেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক আহসানুল কাদির স্বপন।

এ সময় আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনি, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলী হাসান খান হাবলু, জেলা যুবদলের সাবেক সহ-সমন্বয়ক ফরিদুজ্জামান ফরিদসহ পৌর বিএনপির আওতাধীন বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে মরহুম তরিকুল ইসলামের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফেজ মোহাম্মদ আসাদুল ইসলাম।##

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park