1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম :
নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন  পাঁচবিবির আয়মা রসুলপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের উদ্বোধন মতামত: বাংলার মহাজনী ব্যবস্থা ও সমাজে এর প্রভাব  তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন

কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন

মোঃ মিনারুল ইসলাম চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ২৯ বার পঠিত

মোঃ মিনারুল ইসলাম
চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে ‘কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬ (প্রাথমিক ধাপ)’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার (৯ই নভেম্বর) আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানকে ঘিরে কলেজ প্রাঙ্গণে এক উৎসাহব্যঞ্জক ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ হামিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক লুৎফুন নাহার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লাভলী ইয়াসমিন। চুয়াডাঙ্গা জেলা আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট (কমান্ডার) মোহাম্মদ রফিকুল ইসলাম।

উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি জেলা প্রশাসক লুৎফুন নাহার শিক্ষার্থীদের শৃঙ্খলা, দেশপ্রেম ও আত্মনির্ভরশীলতা অর্জনে এ ধরনের প্রশিক্ষণের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, “আনসার ও ভিডিপির এই মৌলিক প্রশিক্ষণ তরুণ প্রজন্মকে দক্ষ ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলবে। যেকোনো জাতীয় সংকটে ইতিবাচক ভূমিকা রাখতেও এটি সহায়ক হবে।” বিশেষ অতিথিরা যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থেকে দেশগঠনমূলক কাজে নিয়োজিত হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল হাসান তনু, কার্পাসডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শামসুল আলম ও সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম টুটুল, দামুড়হুদা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল কাদের এবং উপজেলা যুবদলের সদস্য মোঃ কবির হোসেন। এছাড়া এলাকার বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে বাঘাডাঙ্গা গ্রামের জুলফিকার আলী ভট্টু, আরামডাঙ্গা গ্রামের তালেব হোসেন এবং কার্পাসডাঙ্গা গ্রামের তরিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কলেজের সকল শিক্ষক ও প্রশিক্ষণার্থী শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। পরিশেষে, শৃঙ্খলা ও দেশসেবার শপথ গ্রহণের মধ্য দিয়ে উদ্বোধনী পর্বের সমাপ্তি ঘটে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park