1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
দুর্গাপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন  পাঁচবিবির আয়মা রসুলপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের উদ্বোধন মতামত: বাংলার মহাজনী ব্যবস্থা ও সমাজে এর প্রভাব  তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

দুর্গাপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

মোঃ তরিকুল ইসলাম দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ৪০ বার পঠিত

মোঃ তরিকুল ইসলাম
দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি:

নেত্রকোনার দুর্গাপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও জাতীয় দৈনিক গণকণ্ঠের দুর্গাপুর উপজেলা প্রতিনিধি তোফায়েল আলম ভূঁইয়াকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিজের নিরাপত্তা চেয়ে দুর্গাপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার আবেদন করেছেন তিনি।

রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের বন্দ উষান বাজারে এ ঘটনা ঘটে।

জিডির আবেদন সূত্রে জানা যায়, ওই দিন বিকেলে বন্দ উষান বাজারে মাদক উদ্ধারের লক্ষ্যে অভিযান পরিচালনা করে দুর্গাপুর থানা পুলিশ। এ সময় পুলিশের সদস্যদের সঙ্গে তোফায়েল আলম ভূঁইয়ার সাক্ষাৎ হয়। পরে পুলিশ ঘটনাস্থল ত্যাগ করার কিছুক্ষণ পর স্থানীয় দুই ব্যক্তি তাঁকে ডেকে পুলিশের সঙ্গে তাঁর সংশ্লিষ্টতার বিষয়ে জানতে চান। একপর্যায়ে তাঁরা ক্ষিপ্ত হয়ে তাঁকে প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ করেন তিনি।

এ ঘটনায় মো. মতিউর রহমান (৬০) ও সুলতান মিয়া (৩৫) নামের দুই ব্যক্তিকে অভিযুক্ত করে থানায় জিডির আবেদন করেছেন তোফায়েল আলম ভূঁইয়া। আবেদনে ঘটনার সাক্ষী হিসেবে স্থানীয় দুই ব্যক্তির নামও উল্লেখ করা হয়েছে।

তোফায়েল আলম ভূঁইয়া জানান, সাংবাদিকতার দায়িত্ব পালনের পাশাপাশি তিনি দুর্গাপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ঘটনায় তিনি নিজের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। ভবিষ্যতে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এবং নিজের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করেছেন তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park