1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা জাসাসের বর্ণাঢ্য র‍্যালি - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন  পাঁচবিবির আয়মা রসুলপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের উদ্বোধন মতামত: বাংলার মহাজনী ব্যবস্থা ও সমাজে এর প্রভাব  তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা জাসাসের বর্ণাঢ্য র‍্যালি

মোঃ সাইদুল বাসার সাতক্ষীরা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ৫৫ বার পঠিত

মোঃ সাইদুল বাসার সাতক্ষীরা প্রতিনিধিঃ

ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‍্যালি করেছে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) সাতক্ষীরা জেলা শাখা।
শনিবার (৭ নভেম্বর) বিকেলে সাতক্ষীরা জেলা জাসাসের আহ্বায়ক শেখ জিল্লুর রহমানের নেতৃত্বে শহরের গুরুত্বপূর্ণ সড়কে এ র‍্যালিটি বের করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম, সাতক্ষীরা সদর উপজেলা জাসাসের সদস্য সচিব শাহাদাত হোসেন, তালা উপজেলা জাসাসের আহ্বায়ক ফারুক হোসেন ও সদস্য সচিব রাসেল হোসেন এবং কালিগঞ্জ উপজেলা জাসাসের আহ্বায়ক মুশফিকুর রহমান ও সদস্য সচিব মুস্তাফিজুর রহমান।
এছাড়াও তালা উপজেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক জাকারিয়া, আশরাফ হোসেন, গাজী আব্দুর রশিদ, সোফিয়ার রহমান ও মোঃ আনিসুর রহমানসহ জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিটের নেতাকর্মীরা র‍্যালিতে অংশগ্রহণ করেন।
র‍্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ ৭ই নভেম্বরের ঐতিহাসিক চেতনায় উদ্বুদ্ধ হয়ে সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park